বৈশ্বিক পাসপোর্ট সূচকে পাঁচ ধাপ এগিয়েছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ জুলাই ২০২৩, ২১:১৭আপডেট : ১৯ জুলাই ২০২৩, ২১:১৯

বৈশ্বিক পাসপোর্ট সূচকে চলতি বছর পাঁচ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। মঙ্গলবার যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক সংস্থা দ্য হ্যানলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত নতুন তালিকায় বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ৯৬তম। এর আগে, চলতি বছরের ১০ জানুয়ারি প্রকাশিত তালিকায় লিবিয়া ও কসোভোর সঙ্গে যৌথভাবে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম। ২০২২ সালে ছিল ১০৪তম।

কোনও নির্দিষ্ট দেশের পাসপোর্টধারীরা কতগুলো দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন তার ওপর নির্ভর করে তৈরি করা হয় এই তালিকা।

সবশেষ তালিকায় সংস্থাটি জানিয়েছে, বিশ্বের ৪০টি দেশে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসা দিয়ে ভ্রমণ করতে পারেন বাংলাদেশি পাসপোর্টধারীরা।

নতুন হেনলি ওপেননেস ইনডেক্স বিশ্বব্যাপী ১৯৯টি দেশ এবং অঞ্চলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সর্বশেষ সূচক অনুসারে, ভারত তার সর্বশেষ অবস্থান ৮৫ তম থেকে পাঁচ ধাপ উন্নতি করে ৮০ তম স্থানে রয়েছে।

ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) নিজস্ব ও অফিসিয়াল ডেটার ওপর ভিত্তি করে তৈরি সূচকে টানা পঞ্চম বছরের মতো জাপান শীর্ষস্থান ধরে রাখলেও সর্বশেষ জাপান ১৮৯টি দেশে ভিসা-মুক্ত প্রবেশাধিকারের ক্ষেত্রে তৃতীয় স্থানে নেমে গেছে। সিঙ্গাপুর এখন তার নাগরিকদের ভিসা ছাড়াই বিশ্বের ২২৭টি দেশের মধ্যে ১৯৩টি দেশে ভ্রমণ করার ক্ষমতার জন্য বর্তমানে চ্যাম্পিয়ন হয়েছে।

দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, লুক্সেমবার্গ ও সুইডেনও সূচকে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে।

যুক্তরাজ্য, ডেনমার্ক, নেদারল্যান্ডস এবং আয়ারল্যান্ড ১৮৮টি দেশে ভিসা-মুক্ত প্রবেশাধিকার নিয়ে সূচকে চতুর্থ স্থান অর্জন করেছে। নরওয়ে, বেলজিয়াম, চেক প্রজাতন্ত্র, মাল্টা, পর্তুগাল, সুইজারল্যান্ড ও নিউজিল্যান্ড ১৮৭টি দেশে প্রবেশাধিকার নিয়ে সূচকে যৌথভাবে পঞ্চম স্থানে রয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্য তার সর্বশেষ অবস্থান ৭তম থেকে ১৮৪টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার নিয়ে অস্টম স্থানে নেমে গেছে।

নিচের পাঁচটি র‌্যাংকিংয়ের মধ্যে রয়েছে আফগানিস্তান ১০৩তম, ইরাক ১০২তম, সিরিয়া ১০১তম, পাকিস্তান ১০০তম এবং ইয়েমেন ৯৯তম।

সূচকে ১৯৯টি ভিন্ন পাসপোর্ট এবং ২২৭টি ভিন্ন ভ্রমণ গন্তব্য রয়েছে। এটি ত্রৈমাসিকভাবে আপডেট করা হয়।

বিশ্বব্যাপী পাসপোর্ট র‌্যাংকিংয়ের ক্ষেত্রে হেনলি পাসপোর্ট সূচককে বিশ্বব্যাপী নাগরিক এবং সার্বভৌম রাষ্ট্রসমূহের গ্রহণযোগ্য রেফারেন্স টুল হিসেবে বিবেচনা করা হয়। সূত্র: বাসস।

/এফএস/
সম্পর্কিত
পাকিস্তান কী অবশেষে ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে  
মার্কিন পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি
৬৯ হাজার রোহিঙ্গার পাসপোর্ট ইস্যুতে বাংলাদেশ-সৌদি আলোচনা
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম