বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক পাচ্ছে খাদ্য মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২৩, ১৭:০৭আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১৭:০৮

চলতি বছরে (২০২৩) ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক’ পাচ্ছে খাদ্য মন্ত্রণালয়। নীতি ও প্রশাসনিক পদ্ধতির সংস্কার ক্যাটাগরিতে উল্লেখযোগ্য ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে খাদ্য মন্ত্রণালয়কে প্রাতিষ্ঠানিকভাবে ২০২৩ সালের বঙ্গবন্ধু জনপ্রশাসন পদকের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীর সই করা চিঠিতে খাদ্য মন্ত্রণালয়কে বিষয়টি জানানো হয়েছে।

সোমবার (২৪ জুলাই) খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, নীতি ও পদ্ধতির সংস্কার এবং ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে সামাজিক নিরাপত্তা কার্যক্রমে সরকারের বিপুল পরিমাণ আর্থিক সাশ্রয় উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত আপনার (খাদ্যমন্ত্রী) প্রতিষ্ঠানের সবাইকে অভিনন্দন জানাচ্ছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩১ জুলাই বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক প্রদান করবেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
৪ মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব
খাদ্যগুদামে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: খাদ্যমন্ত্রী
১০ মাস অনুপস্থিত থাকায় সিনিয়র সহকারী সচিব বরখাস্ত 
সর্বশেষ খবর
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
ভোলার গ্যাস কতদূর
ভোলার গ্যাস কতদূর
ছায়ানটে মিতা হককে স্মরণ
ছায়ানটে মিতা হককে স্মরণ
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা