কাঙাল হরিনাথ শোষিতের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে গেছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২৩, ০০:০১আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০০:০১

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, কাঙাল হরিনাথ শোষিতের অধিকার প্রতিষ্ঠায় আজীবন কাজ করে গেছেন। অসচ্ছল এবং প্রাতিষ্ঠানিক শিক্ষায় ততটা শিক্ষিত হতে না পারলেও অবহেলিত গ্রামবাংলায় শিক্ষা বিস্তারের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। নির্লোভ এ ব্যক্তিত্ব পরবর্তী সময়ে সাংবাদিকতা পেশা হিসাবে গ্রহণ করে সমাজের গরিব, অসহায়, শোষিত, নিষ্পেষিত মানুষের অধিকার আদায়ে 'গ্রামবার্তা প্রকাশিকা' শীর্ষক মাসিক পত্রিকা প্রকাশ করেন যা পরে সাপ্তাহিক পত্রিকায় রূপান্তরিত হয়।

মঙ্গলবার (২৫ জুলাই) রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে জাদুঘর আয়োজিত 'কাঙাল হরিনাথ: জীবন-কর্ম ও নিরবচ্ছিন্ন সংগ্রাম' শীর্ষক সেমিনার, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, কাঙাল হরিনাথ ১ হাজার গান রচনা করেছেন বলে জানা যায়। এসব গান সংগ্রহ ও গবেষণায় কেউ এগিয়ে এলে তাকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় জাদুঘরের পক্ষ থেকে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা প্রদান করা হবে।

বাংলাদেশ জাতীয় জাদুঘর পর্ষদের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সহ-সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া। আলোচনা করেন বিশিষ্ট গবেষক ও অনুবাদক এবং কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিশির কুমার রায়। সেমিনারে স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান।

অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ বলেন, গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কাঙাল হরিনাথ মজুমদারের ১৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার ব্যবহৃত ও দেশের প্রথম ঐতিহাসিক ছাপাখানাটি জাদুঘরে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। তিনি আরও বলেন, বাঙালি সংস্কৃতিকে তুলে ধরতে হলে কাঙাল হরিনাথের জীবন-কর্ম তুলে ধরতে হবে।

 

/এসআই/এমএস/
সম্পর্কিত
নজরুলের জীবনদর্শন প্রজন্মের পর প্রজন্ম পৌঁছে দিতে হবে: প্রধানমন্ত্রী
রাষ্ট্রের চোখে কোনও জনগোষ্ঠী ক্ষুদ্র বা বৃহৎ হতে পারে না: সংস্কৃতি প্রতিমন্ত্রী 
১ আগস্টের আগেই খুলছে জুলাই স্মৃতি জাদুঘর 
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম