নারীদের প্রতিদিনের কাজের মূল্য নির্ধারণ করতে হবে: ডেপুটি স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২৩, ১৬:৪৬আপডেট : ২৭ জুলাই ২০২৩, ১৬:৪৬

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, নারীরা জীবনভর পরিবারে শ্রম দেন অথচ তাদের শ্রমের কোনও মূল্য নির্ধারণ করা হয় হয় না। নারীদের ক্ষমতায়নের জন্য অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। পরিবারে তাদের প্রতিটি কাজের মজুরি নির্ধারণ করতে হবে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সাঁথিয়া উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যদের সাঁথিয়ায় আগমন উপলক্ষে সংবর্ধনা ও মহিলা সমাবেশ ও বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য শাহিন আক্তার, খালেদা খানম, শিরীন আহমেদ, জিন্নাতুল বাকিয়া, বাসন্তী চাকমা, শামসুন নাহার, নার্গিস রহমান, মনিরা সুলতানা এবং নাদিরা ইয়াসমিন জলি অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

ডেপুটি স্পিকার বলেন, ‘নারী অধিকার সুপ্রতিষ্ঠিত করতে হলে নারীর অর্থনৈতিক অধিকার নিশ্চিত করতে হবে। একটি নারী সারা জীবন পরিবারের জন্য কাজ করে অথচ তারা কোনও সম্পদের মালিক হয় না। বিচ্ছেদ হলে নির্ধারিত পাঁচ বা ১০ হাজার টাকা দেনমোহর দেওয়া হয়, আর কোনও সম্পদ পায় না। অথচ প্রতিবছরই মুদ্রাস্ফীতি হচ্ছে কিন্তু দেনমোহরের পরিমাণের পরিবর্তন হয় না। তালাক দিলে মর্যাদার সঙ্গে দিতে হবে এবং অর্থনৈতিক বিষয়টি আমলে নিতে হবে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিটি পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। বর্তমান সরকার নারীদের স্বাবলম্বী করতে ছাগল, ভেড়া ও হাঁস, মুরগি পালনে নানা রকম প্রনোদনা দিচ্ছে। সরকার প্রতিটি বাড়িকে একটি খামার হিসেবে গড়ে তুলতে চায়। এছাড়া সরকার নারী উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের ঋণ ও প্রশিক্ষণ দিচ্ছে।’

অনুষ্ঠানে পাবনা জেলা মহিলা আওয়ামী লীগের নেতা, সাঁথিয়া মহিলা আওয়ামী লীগের নেতা, নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

 

/ইএইচএস/আরকে/
সম্পর্কিত
অর্থনীতিতে নারীর ক্ষমতায়নে পিছিয়ে বাংলাদেশ
দুর্গম চরে নিরাপদ মাতৃত্বে নতুন দিগন্ত
ঢাকার যেসকল মসজিদে থাকছে নারীদের ঈদের নামাজ পড়ার ব্যবস্থা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম