শেখ কামাল ও শেখ জামাল সেতুসহ ১৮টি সেতুর উদ্বোধন আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০১৬, ০৮:১২আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ০৯:৩১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পটুয়াখালী-কুয়াকাটা সড়কে নবনির্মিত শেখ কামাল ও শেখ জামাল সেতু এবং সিলেট অঞ্চলে ১৬টি সেতু যানবাহন চলাচলের জন্য আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। গণভবনে এই ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হবে।
শেখ কামাল ও শেখ জামাল সেতুর নির্মাণ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এরমধ্যে ৯শ’ মিটার দৈর্ঘ্যের শেখ কামাল সেতু নির্মাণে ৬৫ কোটি টাকা এবং ৫শ’ মিটার দৈর্ঘ্যের শেখ জামাল সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৪৩ কোটি টাকা। উল্লেখ্য এর আগে শেখ রাসেল সেতু উদ্বোধন হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এছাড়া ইস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রকল্পের আওতায় সিলেট-সুনামগঞ্জ ও সিলেট-জকিগঞ্জ মহাসড়কের ১৬টি সেতুর নির্মাণ করা হয়েছে। এরমধ্যে রয়েছে সিলেট-সুনামগঞ্জ সড়কে ১১টি এবং সিলেট-জকিগঞ্জ সড়কে ৫টি সেতু। এ ১৬ সেতুর নির্মাণে ব্যয় হয়েছে ২৬৮ কোটি টাকা।
নির্মিত এ সেতুগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গোবিন্দগঞ্জ, জাতুয়া, বাউস, চেচাং, রাউলি, আহছানমারা, মনবেগ কাকুরা, কোনাগ্রাম, পরচক, সাতপরি, সাজাতপুর।
প্রধানমন্ত্রী ২০১২ সালের ২৫ ফেব্রুয়ারি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে শেখ কামাল সেতু, শেখ জামাল সেতু ও শেখ রাসেল সেতু নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি ২০১৫ সালের ২০ আগস্ট শেখ রাসেল সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করেন। শেখ কামাল সেতু ও শেখ জামাল সেতুর নির্মাণকাজ সম্পন্ন হওয়ায় বৃহস্পতিবার এ দু’টি সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, শেখ কামাল ও শেখ জামাল সেতু নির্মাণের ফলে নতুন নতুন আবাসিক ও বাণিজ্যিক স্থাপনা নির্মিত হওয়ার পাশাপাশি একটি পরিপূর্ণ পর্যটন শহর হিসেবে কুয়াকাটা গড়ে উঠবে। বঙ্গোপসাগরের বিশাল মৎস্য সম্পদ আহরণ ও বাজারজাতকরণ সহজ, ব্যয় ও সময়-সাশ্রয়ী হবে। অনগ্রসর জনপদের অর্থনৈতিক কর্মকাণ্ড বেগবান হবে।

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের