আমান ও গয়েশ্বর পড়ে গিয়েছিল, পুলিশ তুলে নিরাপদ স্থানে নিয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২৩, ১৬:৪২আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১৬:৪২

শনিবার (২৯ জুলাই) কর্মসূচি থেকে বিএনপি নেতা আমানউল্লাহ আমান ও গয়েশ্বর চন্দ্র রায়কে পুলিশের তুলে নেওয়া ও পরে ছেড়ে দেওয়া সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আমান ও গয়েশ্বরকে তো গ্রেফতার করা হয়নি। তারা পড়ে গিয়েছিল। তাই তাদের সেখান থেকে তুলে নিয়ে পুলিশ তাদের নিরাপদ স্থানে নিয়ে গেছে।...প্রধানমন্ত্রী সবসময়ই মানবিক। তাই দুই নেতার চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন। তাদের কাউকেই গ্রেফতার করা হয়নি।’

তিনি আরও জানান শনিবার বিএনপির কর্মসূচির সময় সাতশয়েরও বেশি মানুষকে গ্রেফতার করেছে পুলিশ। যারা আটক আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

রবিবার (৩০ জুলাই) সচিবালয়ে নিজের কার্যালয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের সামনে এসব কথা বলেন। নির্বাচন কমিশনে নিবন্ধিত বিভিন্ন পর্যবেক্ষক সংস্থার মোর্চা ইলেকশন মনিটরিং ফোরামের (ইএমএফ) আমন্ত্রণে দেশে এসেছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।

মন্ত্রী বলেন, কেউ অরাজকতা করবে, সেটি মানুষ মেনে নেবে না। জনদুর্ভোগ ও সন্ত্রাস করবে সেটি কাম্য নয়। আইনশৃঙ্খলা বাহিনী এখন দক্ষ ও সমন্বিত। নির্বাচনকে কেন্দ্র করে জ্বালাও-পোড়াও করলে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে। যেটি সংবিধানে নেই সেটি নিয়ে আলোচনার সুযোগ নেই।

তিনি আরও বলেন, সাতশয়েরও বেশি আটক হয়েছে। যারা জড়িত নয় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। অস্থিতিশীলতা তৈরির জন্য কাউকে ছাড় দিচ্ছে না সরকার। ১৪’-১৫’ সালে এসব করে বিএনপি পার পায়নি, এবারও পাবে না।

আরও পড়ুন-

বিএনপির ২ নেতাকে আপ্যায়নের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

হাসপাতালে কারা ফল নিয়ে এসেছিলেন, বুঝতে পারিনি: আমান

সকালে মারধরের শিকার গয়েশ্বর, দুপুরে আপ্যায়ন করালো ডিবি

সংঘর্ষের সময় আমার মাথা ফেটে গেছে, আমি রক্তাক্ত হয়ে পড়েছি: গয়েশ্বর চন্দ্র

/এসআই/এফএস/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম