হাসপাতালে কারা ফল নিয়ে এসেছিলেন, বুঝতে পারিনি: আমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০২৩, ১৯:০৬আপডেট : ২৯ জুলাই ২০২৩, ২০:২২

অবস্থান কর্মসূচিতে গিয়ে অসুস্থ হয়ে জাতীয় হৃদরোগ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিএনপি নেতা আমানউল্লাহ আমান। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান (লিকু) হাসপাতালে তাকে দেখতে যান। এ সময় বিএনপির এই নেতাকে প্রধানমন্ত্রীর পাঠানো দুপুরের খাবার, বিভিন্ন প্রকার ফল ও জুস তুলে দেন তিনি। তবে সে সময় কারা দেখতে এসেছিলেন, তা বলতে পারেন না বলে জানিয়েছেন আমানউল্লাহ আমান।

শনিবার (জুলাই ২৯) বিকালে হাসপাতাল থেকে বের হয়ে তিনি এ কথা বলেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

ডাকসুর সাবেক ভিপি ও বিএনপি ঢাকা উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান বলেন, ‘আহত অবস্থায় হাসপাতালে থাকার সময় ওষুধ দিয়ে আমাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। এ সময় কে বা কারা তাকে দেখতে এসেছিল এবং ফলের ঝুড়ি দিয়ে গেছে, তা আমি বুঝতে পারিনি।’

চলমান আন্দোলনে তার ভূমিকার পিঠে ছুরি মারার জন্য, নেতাকর্মীদের বিভ্রান্ত করার জন্য এই নাটক সাজানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এই আন্দোলনে আছি, এতে মৃত্যু হলেও পিছপা হবো না।’

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে আমানসহ আরও কয়েকজন বিএনপির নেতাকর্মী গাবতলীর এসএ খালেক বাসস্ট্যান্ডের সামনে এলে পুলিশ তাদের সরে যেতে বলে। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা পাশ থেকে স্লোগান দিচ্ছিল। এমন অবস্থায় আমানউল্লাহ আমান অসুস্থ হয়ে পড়ায় তাকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

পরে হাসপাতালে তাকে দেখতে এসে গাজী হাফিজুর রহমান আমানউল্লাহ আমানকে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনার জন্য এসব খাবার, ফল ও জুস পাঠিয়েছেন। তিনি আপনার স্বাস্থ্যের খোঁজ-খবর জানতে চেয়েছেন। প্রধানমন্ত্রী আপনার দ্রুত সুস্থতা কামনা করেছেন।’

লিকু বলেন, ‘চিকিৎসার জন্য দেশের ভেতরে অন্য যেকোনও হাসপাতালে জনাব আমানউল্লাহ আমান যেতে চাইলে মাননীয় প্রধানমন্ত্রী তারও সুব্যবস্থা করে দেবেন। জনাব আমানউল্লাহ প্রধানমন্ত্রীর উপহার গ্রহণ করে মানবতা ও রাজনৈতিক শিষ্টাচারের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।’

/এসটিএস/ইউএস/এমওএফ/
টাইমলাইন: আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ
২৯ জুলাই ২০২৩, ১৯:০৬
হাসপাতালে কারা ফল নিয়ে এসেছিলেন, বুঝতে পারিনি: আমান
২৯ জুলাই ২০২৩, ১৩:৪৮
২৮ জুলাই ২০২৩, ১৭:০৬
২৮ জুলাই ২০২৩, ১৬:৪০
সম্পর্কিত
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার অনুরোধ মির্জা আব্বাসের
সর্বশেষ খবর
হাইকোর্টে বিদিশার জামিন, মুক্তিতে বাধা নেই
হাইকোর্টে বিদিশার জামিন, মুক্তিতে বাধা নেই
মধ্যপ্রদেশে ভেজাল মদ পানে ৯ জনের মৃত্যু
মধ্যপ্রদেশে ভেজাল মদ পানে ৯ জনের মৃত্যু
মৃত্যুর তিন দশকেও কমেনি জনপ্রিয়তা, নতুন প্রজন্মের আইডল সালমান শাহ
মৃত্যুর তিন দশকেও কমেনি জনপ্রিয়তা, নতুন প্রজন্মের আইডল সালমান শাহ
মার্কিন জাহাজে হামলা হলে তেলের ট্যাংকার ডুবিয়ে দেওয়ার হুমকি হেগসেথের
মার্কিন জাহাজে হামলা হলে তেলের ট্যাংকার ডুবিয়ে দেওয়ার হুমকি হেগসেথের
সর্বাধিক পঠিত
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক