সুইডেনকে নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর অনুরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২৩, ২১:০৫আপডেট : ৩০ জুলাই ২০২৩, ২১:০৫

সুইডেনকে নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর অনুরোধ করেছে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। রবিবার (৩০ জুলাই) সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী টোবিয়াস বিলস্ট্রমের সঙ্গে টেলিফোন আলাপকালে তিনি ওই অনুরোধ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের ডিসেম্বর বা আগামী বছরের জানুয়ারিতে সংবিধান অনুযায়ী দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠান আয়োজনের বিষয়ে দৃঢ় অঙ্গীকারবদ্ধ বলে পররাষ্ট্রমন্ত্রী জানান।

সম্প্রতি সুইডেনে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অবমাননার বিষয়টি উত্থাপন করে আব্দুল মোমেন এর নিন্দা জানান।

এর উত্তরে সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী জানান যে সুইডিশ সরকার ইসলাম-ভীতিকে (ইসলামকে যারা নেতিবাচকভাবে উপস্থাপন করে) নিন্দা ও প্রত্যাখ্যান করে।

/এসএসজেড/এনএআর/
সম্পর্কিত
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী