বিদেশি পর্যবেক্ষকদের আসল-নকল চেনা সম্ভব নয়: ইসি আলমগীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০২৩, ২০:০৯আপডেট : ০২ আগস্ট ২০২৩, ২০:৫৪

বিদেশি পর্যবেক্ষকদের কে আসল বা নকল, তা কমিশনের পক্ষে বলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। তিনি বলেন, বিদেশে অফিস না থাকায় আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থার কে আসল বা কে নকল, সেটা নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে বলা সম্ভব নয়। এ জন্য সেটা দেখার দায়িত্ব হলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের। তারা নির্বাচনি বিশেষজ্ঞ নিশ্চিত হয়েই ভিসা দেবে।

বুধবার (২ আগস্ট) নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

একটি পর্যবেক্ষক সংস্থার আমন্ত্রণে বাংলাদেশ সফর করেছেন যুক্তরাষ্ট্র ও জাপানসহ কয়েকটি দেশের নির্বাচন পর্যবেক্ষক। নির্বাচন কমিশনসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রীর সঙ্গে বৈঠকও করেন তারা। কিন্তু পর্যবেক্ষক হিসেবে তাদের অভিজ্ঞতা নেই বলে বিভিন্ন গণমাধ্যমে প্রশ্ন উঠেছে।

এমন প্রেক্ষাপটে ইসি আলমগীর বলেন, কোনও সংস্থাকে নাম ধরে ডেকে এনে দাওয়াত দেওয়া হয় না। আমরা ওপেন বলি যে আপনারা আসেন। আমরা যেটা চাইবো, সেটা হলো নির্বাচন পর্যবেক্ষণ করার যাদের অভিজ্ঞতা আছে এবং পৃথিবীর বিভিন্ন দেশের নির্বাচন যারা পর্যবেক্ষণ করেছেন, সেটা ব্যক্তি হোক আর সংস্থা হোক, এই ধরনের তারাই যেন আসেন।

নির্বাচন কমিশনার বলেন, তারা সঠিকভাবে নির্বাচনটা পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ করতে পারবেন। এখন যাদের অভিজ্ঞতা নেই, তাদের বিষয়টা পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। আমাদের সঙ্গে যারাই আলোচনা করতে চায়, তাদেরই আমরা সময় দিই। সরকার যদি ভিসা দেয় আমরা তো বুঝতে পারবো না তারা পর্যবেক্ষক কিনা।

বিভিন্ন দেশের কূটনীতিকরা নির্বাচন নিয়ে তৎপরতা দেখাচ্ছে। এতে কোনও চাপ অনুভব করছেন কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সত্য কথা যেটা হলো, অনেক সময় সিইসি, কখনও কখনও কমিশনের সঙ্গে তারা কথা বলেন। তারা নির্বাচন প্রক্রিয়া, আইনবিধি ইত্যাদি সম্পর্কে জানতে চান। এ ছাড়া তারা আর কিছু বলেন না। এতে তো চাপের কোনও সুযোগ নেই। অনুভবই করবো কোত্থেকে?

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে এই কমিশনার জানান, এ ক্ষেত্রে রাজনীতির সঙ্গে জড়িত কোনও সংস্থা নিবন্ধন পাবে না।

/ইএইচএম/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম