বাংলাদেশে পরিকল্পনা অনুযায়ী নির্বাচনের আশা ভারতের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২৩, ২১:৪৮আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ২১:৫৬

বাংলাদেশের নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া দেশের জনগণ ঠিক করবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি। বাংলাদেশের সঙ্গে ভারতের বিশেষ সম্পর্কের কারণে দিল্লি আশা করে পরিকল্পনা অনুযায়ী নির্বাচন হবে।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে যা কিছু ঘটছে, তার ওপর নিবিড় নজর রাখছে ভারত। দেশটি চায় এই নির্বাচন পরিকল্পনা অনুযায়ী শান্তিপূর্ণ ও সহিংসতামুক্ত হোক।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের নির্বাচন নিয়ে বহুমুখী বক্তব্য এবং তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, সেখানে (বাংলাদেশ) বিভিন্ন ধরনের কার্যক্রম চলছে এবং মানুষ হয়তো ওই বিষয়ে বিভিন্ন মন্তব্য করছে, সারা বিশ্ব হয়তো মন্তব্য করছে। তবে বাংলাদেশের সঙ্গে আমাদের বিশেষ সম্পর্ক রয়েছে।

বাংলাদেশে কিছু হলে সেটির প্রভাব ভারতেও পড়ে জানিয়ে অরিন্দম বাগচি বলেন, আমার মনে হয় বাংলাদেশের মানুষ যেভাবে চায়, সেভাবে নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগিয়ে যাওয়ার বিষয়টি আমাদের মেনে নিতে হবে।

মুখপাত্র বলেন, আমরা অবশ্যই নিবিঢ়ভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছি। বাংলাদেশে আমাদের দূতাবাস আছে। কিন্তু এ বিষয়ে আমি তাৎক্ষণিক মন্তব্য করবো না। আমরা আশা করি সেখানে শান্তি থাকবে, সহিংসতা হবে না এবং পরিকল্পনা অনুযায়ী নির্বাচন হবে।

তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে ভারত সরকারের কোনও মন্তব্য নেই বলে জানান অরিন্দম বাগচি।

/এসএসজেড/এনএআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন ৮ জুন
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম