আওয়ামী লীগ জনগণের কাছে দায়বদ্ধ: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২৩, ১৬:০২আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১৬:৩৮

‘আওয়ামী লীগ শুধু দেশের জনগণের কাছে দায়বদ্ধ’ মন্তব্য করে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণই আমাদের প্রভু। জনগণের কাছেই আমরা দায়বদ্ধ। 

রবিবার (৬ আগস্ট) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ পর্যায়ের প্রায় তিন হাজার নেতা এবং জনপ্রতিনিধিকে নিয়ে এই বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌরসভা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকরা সভায় যোগ দিয়েছেন। এছাড়া জাতীয় সংসদের দলীয় সংসদ সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যান, সিটি করপোরেশন ও পৌরসভার দলীয় মেয়র এবং সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরাও সভায় উপস্থিত রয়েছেন।

শেখ হাসিনা বলেন, ‘উন্নয়নশীল দেশ হিসেবে ২০২৬ সালে যাত্রা শুরু করবে বাংলাদেশ। জনগণ চাইলে দেশ এগিয়ে যাবে। উন্নয়নশীল দেশ হিসেবে দেশকে এগিয়ে নিতে আওয়ামী লীগকে ভোট দিতে হবে।’

বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে এগিয়ে নিতে আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। উপস্থিত নেতাদের উদ্দেশ করে তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ কী চায় বাংলাদেশ এগিয়ে যাক? বাংলাদেশের জনগণই ভোটের মালিক। তারা যদি চায় বাংলাদেশ এগিয়ে যাক, তাহলে আওয়ামী লীগকে নৌকা মার্কায় ভোট দিতে হবে।’

তিনি বলেন, ‘জনগণই ভোটের মালিক, আওয়ামী লীগকে ভোট দিলেই উন্নয়নশীল দেশের মর্যাদা নিয়ে চলতে পারবে দেশের মানুষ।’

আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় যোগ দেওয়া নেতারা, ছবি: ফোকাস বাংলা জেলা ও উপজেলা থেকে আসা নেতাকর্মীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘আপনাদের পদচারণায় গণভবন প্রাঙ্গণ আজ ধন্য। অনেক দিন পর আপনাদের সঙ্গে কথা বলার একটা সুযোগ হলো।’

বিএনপির ‘দুর্নীতি ও দুঃশাসনের ফলে’ দেশে সামরিক শাসন জারি হয়েছিল মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘জনগণের ভোটের অধিকার সুরক্ষিত করতে আওয়ামী লীগই সংগ্রাম করেছে।’

স্বাধীনতার পরে একটি ‘চক্রান্ত’ শুরু হয়েছিল মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতি বলেন, ‘সেই চক্রান্তে আওয়ামী লীগের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের হত্যা করা হয়। ২১ বছর আমাদের শুধু আহতদের চিকিৎসা ও লাশ টানতে হয়েছে।’ 

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘সংগঠনকে শক্তিশালী করতে হবে। মানসিক শক্তিই আওয়ামী লীগের শক্তি।’

তিনি আরও বলেন, ‘পরিকল্পনা নিয়ে কাজ করেছি বলে সাড়ে ১৪ বছরে বাংলাদেশ এগিয়ে গেছে। আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ।’

‘দুটি ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের কারণে বাংলাদেশে দারিদ্র্য বিমোচন হয়েছে’, এমন একটি লেখার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে এনজিও অনেক কাজ করেছে। তবে দুটি এনজিও’র কারণে দারিদ্র্য বিমোচন হয়েছে, এটি সত্য নয়। এনজিও’র কারণে দারিদ্র্য বিমোচন হলে এতদিন হলো না কেন? উচ্চ হারের সুদে দারিদ্র্য বিমোচন হয় না। বরং তাদের ঋণের কারণে অনেকে আত্মহত্যা পর্যন্ত করতে বাধ্য হয়েছে।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক জিয়া সবাই খুনি। এই খুনিদের হাতে এ দেশ ও দেশের মানুষ নিরাপদ নয়। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণের পাশে থাকে। জনগণ উপকৃত হয়।’

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম