নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তিতে আগ্রহী নয় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২৩, ২০:১৯আপডেট : ১০ আগস্ট ২০২৩, ২০:৪৭

অ্যাকুইজিশন অ্যান্ড লজিস্টিক এগ্রিমেন্ট (আকসা) এবং জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট (জিসমিয়া) চুক্তি নিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র আলোচনা করছে। কিন্তু নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও ধরনের সামরিক চুক্তি করতে চায় না বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকালে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময়ের পর ‘জিসমিয়া’ ও ‘আকসা’ নিয়ে সরকারের অবস্থান কী, এই প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘নির্বাচনের আগে মনে হয় না আমাদের বিলাসিতা আছে যে বিভিন্ন রকম চুক্তি করবো। নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও ধরনের সামরিক চুক্তি করতে চায় না বাংলাদেশ।’  

উল্লেখ্য, অ্যাকুইজিশন অ্যান্ড লজিস্টিক এগ্রিমেন্ট (আকসা) এবং জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট (জিসমিয়া) চুক্তির খসড়া বাংলাদেশকে সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। তবে বিষয়টি এখনও সরকারের বিবেচনাধীন আছে।

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী