ভারত সরকার অত্যন্ত পরিপক্ব: পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২৩, ১৭:১৯আপডেট : ২০ আগস্ট ২০২৩, ২০:০৯

বাংলাদেশ বিষয়ে ওয়াশিংটনকে অনুরোধ করেছে দিল্লি– ভারতের কয়েকটি পত্রিকায় এ বিষয়ে প্রতিবেদন ছাপা হয়েছে। কিন্তু এ বিষয়ে সরাসরি মন্তব্য করেননি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

প্রধানমন্ত্রীর দক্ষিণ আফ্রিকা সফর উপলক্ষে রবিবার (২০ আগস্ট) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ভারত সরকার অত্যন্ত পরিপক্ব। তারা একটি শক্তিশালী গণতান্ত্রিক দেশ। তারা যেটা ভালো মনে করে, সেইটাই তারা করেছে। সেটার সঙ্গে (আমাদের) বলার কোনও কারণ নেই। তাদের নিজেদের জন্য এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য যদি কিছু বলে থাকে, নিশ্চয় সেটা এই এলাকার উপকারে আসবে।’

বিএনপি নেত্রী খালেদা জিয়া বিদেশ যাওয়ার সুযোগ পাবেন কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি জানি না কোনও দেশ তাদের বন্দিকে চিকিৎসার জন্য বিদেশে পাঠায় কিনা। দেশে সর্বোচ্চ চিকিৎসা তাকে দেওয়া হচ্ছে।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে জোহানেসবার্গে শেখ হাসিনার সঙ্গে বৈঠক হবে কিনা জানতে চাইলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, আমরা বেশ কিছু রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে সাক্ষাতের জন্য অনুরোধ করেছি। তবে যেহেতু অক্টোবরে আসন্ন জি-২০ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা হওয়ার সুযোগ আছে, সেজন্য দিল্লিতে হতে পারে।

আরও পড়ুন- মার্কিন ভিসানীতির বিরুদ্ধে যেসব যুক্তি ভারতের

/এসএসজেড/এফএস/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশ কেন ভারতে পণ্য বিক্রি করতে পারছে না?
ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক, ৩ দিনের যুদ্ধবিরতি
রণতরীতে হামলার জেরে ইরানের ৩টি তেলবাহী ট্যাংকার ধ্বংস করলো যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে নিয়োগ, ২ নভেম্বরের মধ্যে আবেদন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে নিয়োগ, ২ নভেম্বরের মধ্যে আবেদন
সরিষার ঝাঁঝে লেবুপাতার সুবাসে রুই মাছ
সরিষার ঝাঁঝে লেবুপাতার সুবাসে রুই মাছ
বাংলাদেশ কেন ভারতে পণ্য বিক্রি করতে পারছে না?
বাংলাদেশ কেন ভারতে পণ্য বিক্রি করতে পারছে না?
ভারতকে হারিয়ে শেষটা রাঙাতে পারবে বাংলাদেশ?
ভারতকে হারিয়ে শেষটা রাঙাতে পারবে বাংলাদেশ?
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক