বঙ্গবন্ধু অকৃত্রিমভাবে বাংলার মানুষকে ভালোবাসতেন: স্থানীয় সরকারমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০২৩, ১৯:৫৭আপডেট : ২২ আগস্ট ২০২৩, ২০:০৩

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সারাটি জীবন মানুষের মুক্তির সংগ্রামে উৎসর্গ করেছেন। বঙ্গবন্ধু অকৃত্রিমভাবে বাংলার মানুষকে ভালোবেসেছিলেন বলেই বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম ভূখণ্ড পেয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর অডিটরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধুর কর্ম ও জীবনীভিত্তিক এ আলোচনা সভার আয়োজন করে স্থানীয় সরকার বিভাগ।

তাজুল ইসলাম বলেন, ‘১৫ আগস্টের ঘাতকরা বঙ্গবন্ধুকে সোনার বাংলা বাস্তবায়নের সুযোগ দেয়নি। তবে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের ২০০টি দেশের মধ্যে বাংলাদেশকে ৩৫তম অর্থনীতির দেশে পরিণত করেছেন।’

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের মানুষের মুক্তি অধরাই থেকে যেতো।’

বঙ্গবন্ধুর জীবনের প্রতিটি স্তরই সংগ্রামে পরিপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করেছেন বাংলার মানুষের মুক্তির জন্য।’

মুহম্মদ ইবরাহিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন– স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, অতিরিক্ত সচিব ড. মলয় চৌধুরী, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল রাশেদুল হাসান, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপতরের প্রধান প্রকৌশলী সরোয়ার হোসেন।

আলোচনা শেষে ১৫ আগস্টের শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

/এসআই/আরকে/
সম্পর্কিত
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
শেখ মুজিব প্যারাডক্স
সর্বশেষ খবর
কার কতটুকু বুকের পাটা আমরা জানি, প্রস্তুত থাকুন চূড়ান্ত ডাক আসবে: জামায়াত আমির
কার কতটুকু বুকের পাটা আমরা জানি, প্রস্তুত থাকুন চূড়ান্ত ডাক আসবে: জামায়াত আমির
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
রাজধানীতে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীতে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক