জিয়ার বিরুদ্ধে গুম-হত্যার রহস্য উন্মোচনে ছিল ‘ইনসাইডার উইটনেস’: তাজুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২৬, ১৫:২৭ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১৫:২৭

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম ও হত্যাকাণ্ডের যেসব তথ্য বর্তমানে আদালতে উপস্থাপন করা হচ্ছে, সেগুলো সাধারণ কোনো প্রক্রিয়ায় বের করা সম্ভব ছিল না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মামলায় প্রথম ধাপের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ‍্য দেন।

তাজুল ইসলাম বলেন, অভিজ্ঞতা, জ্ঞান ও ভালোবাসা দিয়ে প্রসিকিউশন টিমকে সহযোগিতা করার মাধ্যমে তারা সুষ্ঠু বিচার নিশ্চিত করতে চান। যতদিন প্রয়োজন হয়, ততদিন পাশে থেকে জাতিকে গুমের অভিশাপ থেকে মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, এই মাটিতে আর গুম কখনো ফিরে আসবে না।

তিনি আরও বলেন, ভিকটিমদের ধরে নেওয়ার পর থেকেই তারা নিখোঁজ এবং চিরদিনের জন্য হারিয়ে গেছেন।ভিকটিম পরিবারের সদস্যদের উপস্থিতির কথা উল্লেখ করে তিনি জানান, তাদের মধ্যে তুলি আপার ভাইসহ আটজনকে তুলে নেওয়া হয়েছিল, যাদের অবস্থান আজও  অজানা।

তদন্ত প্রক্রিয়ার বর্ণনা দিয়ে সাবেক এই চিফ প্রসিকিউটর বলেন, ‘ইনসাইডার উইটনেস’ বা ভেতরের সাক্ষী ছাড়া এসব তথ্য কখনোই উদ্ধার করা সম্ভব হতো না। সে কারণেই তারা ইনসাইডার উইটনেস খুঁজতে শুরু করেন। গুম কমিশন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা র‍্যাবে কর্মরত তৎকালীন কর্মকর্তাদের সঙ্গে নিবিড় যোগাযোগ শুরু করে।

তিনি জানান, সেনাবাহিনীর অনুমতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ডেকে এনে একটানা একদিন, দুইদিন থেকে শুরু করে ১০ দিন পর্যন্ত কথা বলা হয়। এভাবে কথা বলার একপর্যায়ে পঞ্চম দিনের মাথায় গিয়ে অনেকে মানসিকভাবে ভেঙে পড়েন (ব্রেকডাউন করেন) এবং প্রকৃত ঘটনা স্বীকার করতে শুরু করেন।

তাজুল ইসলাম আরও বলেন, কর্মকর্তাদের সেই প্রথম ভেঙে পড়ার সূত্র ধরেই বাকি কর্মকর্তা ও অংশগ্রহণকারীদের ডেকে কথা বলা হয়। এভাবেই একটি ছোট্ট সূত্র ধরে পুরো ঘটনার জট খোলা সম্ভব হয়েছে।

চরদুয়ানীর ঘটনার উদাহরণ টেনে তিনি বলেন, একজন অবসরপ্রাপ্ত র‍্যাব কর্মকর্তা প্রথম চরদুয়ানীর অভিযানের তথ্য দেন এবং বারবার একটি নির্দিষ্ট নামের কথা উল্লেখ করেন। সেই সূত্র ধরেই চরদুয়ানীকেন্দ্রিক কয়েকশ মানুষকে হত্যার পুরো ঘটনাটি বেরিয়ে আসে।

প্রসিকিউশন টিমকে সংহতি ও সর্বাত্মক সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, এটি একটি জাতীয় বিষয়। কারণ রাষ্ট্রের নাগরিকদের নিষ্ঠুরতম পন্থায় হত্যা করা হয়েছে এবং গুমকে একটি সংস্কৃতিতে পরিণত করা হয়েছিল। ভুক্তভোগী পরিবারগুলো এখনো জানে না, তাদের স্বজনদের কবে মৃত্যু হয়েছে বা কোথায় কবর দেওয়া হয়েছে।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
জিয়াউল আহসানের বিরুদ্ধে অবৈধ সম্পদ গড়ার তথ্যও আছে: অ্যাটর্নি জেনারেল
রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় মানতে মিয়ানমারকে ১৪ দেশের আহ্বান
শাপলা চত্বরে গণহত্যা মামলা ইনু-দীপু মনিদের অব্যাহতি চাওয়া আবেদনের ফের শুনানি ২৬ নভেম্বর
সর্বশেষ খবর
আমিরাতের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে ড.খলিলুর রহমানের বৈঠক
আমিরাতের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে ড.খলিলুর রহমানের বৈঠক
জটিল পাসওয়ার্ডই নিরাপদ নয়, সুরক্ষা যাচাই করবেন যেভাবে
জটিল পাসওয়ার্ডই নিরাপদ নয়, সুরক্ষা যাচাই করবেন যেভাবে
পালিয়ে যাবো না বলে যে চলে যায়, আসি আসি বলেও সে আসে না: হাসনাত 
পালিয়ে যাবো না বলে যে চলে যায়, আসি আসি বলেও সে আসে না: হাসনাত 
গাজীপুরে কারখানায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিএনপি-শ্রমিক দলের বিক্ষোভ
গাজীপুরে কারখানায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিএনপি-শ্রমিক দলের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ