প্লাস্টিক পণ্যের বাজার সম্প্রসারণে নীতিমালা চূড়ান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৯:২০আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৯:২০

‘প্লাস্টিক শিল্প উন্নয়ন নীতিমালা ২০২৩’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। দেশে পরিবেশবান্ধব প্লাস্টিকের বাজার বাড়াতেই এই নীতিমালা চূড়ান্ত করেছে সরকার।

সোমবার (৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে আইনের খসড়াটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এক ব্রিফিংয়ে বলেন, বিশ্বে প্লাস্টিক পণ্যের চাহিদা বাড়ছে। যাতে পরিবেশবান্ধব আমাদের প্লাস্টিক শিল্প কাঠামো গড়ে ওঠে সেজন্য নীতিমালাটা পাস করা হয়েছে।

তিনি বলেন, এ নীতিমালা হলে আমরা আশা করছি আমাদের প্লাস্টিক সেক্টরের এখন যে বাজার আছে, সে বাজার দ্রুত বর্ধনশীল হবে।

তিনি বলেন, এখানে পরিবেশবান্ধব, আমি আবারও বলছি পরিবেশবান্ধব, পরিবেশ নিশ্চিত করবে এরকম প্রভিশন রেখে এসব ইন্ডাস্ট্রি কীভাবে প্রণোদনা দেওয়া যায় সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারের পক্ষ থেকে কীভাবে ওই সেক্টরকে সাপোর্ট দেওয়া যায়, বিশেষ করে ম্যানপাওয়ার থেকে শুরু করে একটা প্লাস্টিক শিল্পনগরী করা যায় কিনা, সে সব ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে। একটি পৃথক প্লাস্টিক শিল্পনগরী করার ক্ষেত্রে সহযোগিতা দেওয়ার জন্য এ নীতিমালাটা করা হয়েছে বলেও জানান তিনি।

/এসআই/এফএস/
সম্পর্কিত
ছুটিতে থাকলেও মন্ত্রীরা যেসব সুবিধা পান
জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ
প্রধানমন্ত্রীকে সভাপতি করে নিরাপত্তা-সামাজিক স্থিতিশীলতায় জাতীয় সমন্বয় কমিটি 
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম