চীনের সৌন্দর্য আমাকে মুগ্ধ ও অভিভূত করেছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০২৩, ২৩:২৭আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ২৩:২৭

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, আমি পৃথিবীর বহু দেশ সফর করেছি। কিছুদিন আগে সরকারি সফরে চীন ভ্রমণ করি। কিন্তু চীনের সৌন্দর্য দেখে আমি সত্যিকার অর্থেই মুগ্ধ ও অভিভূত হয়েছি। তারা দেশটিকে স্বপ্নের মতো সাজিয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি দেশটির আইনশৃঙ্খলা ব্যবস্থা, মানুষের ব্যবহার ও সময়ানুবর্তিতা আমাকে মুগ্ধ করেছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট মিলনায়তনে চায়না মিডিয়া গ্রুপ, দীপ্ত টিভি ও কনফুসিয়াস ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে আয়োজিত 'টিভি পর্দায় চীন উৎসব' শীর্ষক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি  বলেন, চীন একসময় আমাদের কাছে রহস্যঘেরা দেশ ছিল। কিন্তু বর্তমানে চীন বাংলাদেশের উন্নয়নের অন্যতম সহযাত্রী।  তবে চীনের সঙ্গে বাংলাদেশের মৈত্রী সুদীর্ঘকালের। সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, দীপ্ত টিভির ডাবিংয়ের মান অনেক উন্নত যা জনপ্রিয় তার্কিশ টিভি সিরিজ 'সুলতান সোলেমান'র মাধ্যমে প্রমাণিত হয়েছে। চীনা টিভি সিরিজ 'রহস্যময়ী'র বাংলা ডাবিংয়ের মাধ্যমে তারা তাদের ডাবিং দক্ষতার আরেকবার প্রমাণ দেখিয়েছে।

চায়না মিডিয়া গ্রুপের বাংলা বিভাগের পরিচালক ইয়ু গোয়াং ইয়উ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন ঢাকাস্থ চীনা দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স ইয়ান হুয়ালং, কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়াং হুই এবং দীপ্ত টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ফুয়াদ চৌধুরী।

/এসআই/এমএস/
সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
এআই-চালিত বিশ্বের প্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বানালো চীন
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম