দেশি পর্যবেক্ষক সংস্থা বাড়াতে চায় ইসি: শিগগিরই আবেদন আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০২৩, ২১:৪৪আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ২১:৪৪

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন করে আগ্রহী স্থানীয় পর্যবেক্ষক সংস্থা থেকে আবেদন আহ্বান করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে শিগগিরই বিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক সংস্থাটি।

ইতোমধ্যে শতাধিক আগ্রহী পর্যবেক্ষক সংস্থার আবেদন পরীক্ষা-নিরীক্ষা করে ৬৮টি দেশি সংস্থাকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। কিন্তু প্রায় ১২ কোটি ভোটারের এ নির্বাচনে এ সংখ্যক পর্যবেক্ষক সংস্থা কম হওয়ায় তা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান বলেন, বর্তমান কমিশন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যপারে সর্বদাই আন্তরিক। সেকারণেই নিরপেক্ষ পর্যবেক্ষক দ্বারা পর্যবেক্ষণের মাধ্যমে সেটা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, নির্বাচন কমিশন চায় উল্লেখযোগ্য সংখ্যক পর্যবেক্ষক আগামী জাতীয় নির্বাচনে পর্যবেক্ষণে থাকুক। স্বচ্ছতা ও জনগণের আস্থা অর্জনের জন্য এটি প্রয়োজন বলে আমি মনে করি। কিন্তু এবার এখন পর্যন্ত নিবন্ধনযোগ্য স্থানীয় পর্যবেক্ষক সংস্থার সংখ্যা আগের তুলনায় কম। এই সংখ্যা আরও বাড়ানো প্রয়োজন বলে মনে করে কমিশন।

জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগ্রহী পর্যবেক্ষক সংস্থাকে নতুন করে আবেদনের জন্য বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। সেক্ষেত্রে ১৫-৩০ দিন সময় দেওয়া হবে। ইতোমধ্যে যারা বাছাইয়ে বাদ পড়েছে আগ্রহী হলে তাদেরও নতুন করে আবেদন করতে হবে।

আবেদন পাওয়ার স্বল্প সময়ের মধ্যে যাচাই-বাছাই চূড়ান্ত করে পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করা হবে।

সবশেষ একাদশ সংসদ নির্বাচনে ১১৮টি পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন পেয়েছিল। এর আগে নবম, দশম সংসদ নির্বাচনেও শতাধিক পর্যবেক্ষণ সংস্থা ইসিতে নিবন্ধিত ছিল। এবার এ সংখ্যা প্রায় অর্ধেকে নেমে আসছে। তাই নতুন করে আবেদন আহ্বানের সিদ্ধান্ত নেয় কাজী হাবিবুল আউয়াল কমিশন।

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম