ঢাকা-ভাঙ্গা রেল চলাচলে যুগান্তকারী পরিবর্তন আসবে: রেলমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪২আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৭

পদ্মা সেতু দিয়ে ঢাকা-ভাঙ্গা রুটে পরীক্ষামূলক যাত্রীবাহী ট্রেন চলাচল করছে আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর)। দক্ষিণাঞ্চলের মানুষের জন্য এই রেল যোগাযোগ যুগান্তকারী পরিবর্তন আসবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

এদিন সকাল ১০টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে পরীক্ষামূলক ট্রেনের যাত্রা শুরু আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

রেলমন্ত্রী বলেন, ঢাকা-ভাঙ্গা রেল উদ্বোধনের পর যোগাযোগব্যবস্থায় পরিবর্তন আসবে। এর সুফল পাবে সারা দেশের মানুষ।

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হয়েছে গেল বছরের ২৫ জুন। চলতি বছরের ৪ এপ্রিল প্রথমবারের মতো সেতুটি দিয়ে ভাঙ্গা থেকে মাওয়া প্রান্তে পরীক্ষামূলকভাবে চলাচল করে ট্রেন। এবার প্রথমবারের মতো ঢাকা থেকে ভাঙ্গা ট্রেন চলাচলের ‘ট্রায়াল রান’ হয় আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর)।

ঢাকা-ভাঙ্গা রেল চলাচলে যুগান্তকারী পরিবর্তন আসবে: রেলমন্ত্রী

আগামী ১০ অক্টোবর নতুন এই রুটে আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের ট্রেনে করে রাজধানীতে আসা-যাওয়ার বহুল কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হবে সহজেই।

এদিন সকাল ১০টা ৭ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি পরীক্ষামূলকভাবে ছেড়ে ভাঙ্গার উদ্দেশে রওনা হয়। এ সময় বিপুল সংখ্যক মানুষকে রেললাইনের দুপাশে দা্ড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। পদ্মা সেতু পার হয়ে ভাঙ্গা রেলস্টেশনে যাবে যাত্রীবাহী এই ট্রেন। ট্রেনটি আবার ভাঙা থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে ফিরে আসবে।

পরীক্ষামূলক এই ট্রেনে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌমন্ত্রী শাজাহান খানসহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং গণমাধ্যমকর্মীরা রয়েছেন।

/এমআরএস/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের