‘খাদ্য ঘাটতির’ তকমা ঘুচিয়ে দেশ চাল মাছ মাংস ডিমে স্বয়ংসম্পূর্ণ: কৃষিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩৮আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩৮

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশের কৃষি উৎপাদনের সাফল্য আজ  সারা বিশ্বের জন্য উদাহরণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের কৃষিবান্ধব নীতির কল্যাণে ফসলের উৎপাদন ধারাবাহিকভাবে বেড়েছে। তার নেতৃত্বের জাদুবলেই ‘খাদ্য ঘাটতির দেশের’ তকমা ঘুচিয়ে দেশ আজ  চাল, মাছ, মাংস ও ডিমে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। ২০২৫ সালের মধ্যে ভোজ্যতেলের চাহিদারও অর্ধেক দেশে উৎপাদিত হবে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) উজবেকিস্তানের সমরকন্দে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মধ্য এশিয়ার সদস্য দেশগুলোর খাদ্য নিরাপত্তার বর্তমান পরিস্থিতি ও করণীয় বিষয়ে আয়োজিত ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফুড সিকিউরিটিতে’ দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘দেশের কৃষি আজ শক্তিশালী অবস্থানে রয়েছে। বিভিন্ন বৈরি পরিবেশে খাপ খাওয়ানোর সক্ষমতা ও ঘাতসহনশীলতা অর্জন করেছে।’

দেশে উৎপাদিত খাদ্যের একটি বিরাট অংশ অপচয় ও নষ্ট হয় উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বর্তমানে এটি আমাদের উদ্বেগের বিষয়। আমরা  অপচয় ও নষ্টের পরিমাণ কমিয়ে আনতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছি।’

তিনি বলেন, ‘খাদ্য নিরাপত্তার জন্য বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক সহযোগিতার পাশাপাশি আঞ্চলিক সহযোগিতাও বাড়ানো প্রয়োজন। একইসঙ্গে, প্রযুক্তি ও জ্ঞানের বিনিময় দরকার।’

দুই দিনব্যাপী (৭-৮ সেপ্টেম্বর) এই সম্মেলনে মধ্য এশিয়া ও ইউরোপের প্রায় ২০টি দেশের কৃষিমন্ত্রী এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
চামড়ার দাম কম পাওয়ার কারণ জানালেন কৃষিমন্ত্রী
আমিও কৃষক, আমার ধানটা এরকম পচলে বুঝতাম কত কষ্ট: কৃষিমন্ত্রী
আলুর ব্যবহার বাড়াতে বললেন কৃষিমন্ত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম