এই প্রথমবারের মতো সরকার সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে: সিইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৪৫আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৫৭

সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন (ইসি) আশ্বস্তবোধ করছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ‘আমরা অত্যন্ত আশ্বস্তবোধ করছি। সরকারের তরফ থেকে ইদানীং বারবার সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে। এর আগে কিন্তু সরকার কখনও এ প্রতিশ্রুতি দেয়নি। এই প্রথমবারের মতো সরকার প্রতিশ্রুতি দিয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে বিশিষ্টজনদের সঙ্গে আলোচনায় সুষ্ঠু নির্বাচনে সংকটের কথা উল্লেখ করে সিইসি বলেন, ‘আমরা একটা কঠিন অবস্থায় আছি। এটা বিলেতের নির্বাচন হচ্ছে না, অস্ট্রেলিয়ার নির্বাচন করতে যাচ্ছেন না। সংকট আছে, আপনারা বলেছেন, আমরাও অনুধাবন করি। সেই অনেকগুলো সংকট নিরসন করতে হবে রাজনৈতিক নেতৃত্বকে।’ তিনি বলেন, ‘এ কথাটি বারবার বলেছি, রাজনীতিবিদরা যদি অনুকূল পরিবেশ তৈরি করে না দেন, তাহলে আমাদের পক্ষে নির্বাচন করাটা কষ্টসাধ্য হবে। আর যদি পরিবেশ অনুকূল করে দেন আমাদের জন্য কাজটা সহায়ক হবে।’

নির্বাচনটা ভালো হবে কী হবে না সেটা ‘পলিটিক্যাল উইল’-এর ওপর নির্ভর করছে উল্লেখ করে সিইসি বলেন, ‘আন্তরিক পলিটিক্যাল উইল থাকতে হবে। এটা আমার থেকে আসবে না। পলিটিক্স থেকে আসতে হবে বা সরকার থেকে আসতে হবে।’

সরকার ও দলকে সবসময় তালগোল পাকিয়ে ফেলা হয় বলে মন্তব্য করে সিইসি বলেন, ‘বিভাজনটা বুঝতে হবে। সরকার ও দল ভিন্ন জিনিস। সরকারি দল বলতে কোনও শব্দ সংবিধানে নেই। এটা হয়তো মুখে বলে থাকি। যখনই একটা সরকার হয়ে যাবে, তখন সে সব দলের, সব জনগণের, পুরো দেশকে রিপ্রেজেন্ট করে।’

বিশিষ্টজনদের সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময় সভা

তিনি বলেন, ‘আমরা অত্যন্ত আশ্বস্তবোধ করছি। সরকারের তরফ থেকে ইদানীং বারবার বলা হয়েছে প্রধানমন্ত্রীসহ, আগামী নির্বাচনটাকে সুষ্ঠু করতে চাই। এ প্রতিশ্রুতি সরকার দিয়েছে। এর আগে কিন্তু সরকার কখনও এ প্রতিশ্রুতি দেয়নি। এই প্রথমবারের মতো সরকার এই প্রতিশ্রুতি দিয়েছে। আইনমন্ত্রী, তথ্যমন্ত্রী, যোগাযোগমন্ত্রী—উনারা সরকার শব্দটা ব্যবহার করেছেন। প্রধানমন্ত্রীও স্পষ্টভাবে কয়েকবার বলেছেন, সরকার আগামী নির্বাচনে নিশ্চয়তা দিচ্ছে। আমি বলবো, আস্থা রাখতে চাই।’

সরকারও প্রতিশ্রুতি রক্ষা করবে বলে আশ্বস্তবোধ করছেন বলে উল্লেখ করেন সিইসি।

সমঝোতার প্রসঙ্গ টেনে সিইসি বলেন, ‘আমরা বারবার বলেছি, একটা সমঝোতার কথা, আপনারা চায়ের টেবিলে বসেন। কিন্তু পলিটিক্যাল কালচার এমন হয়েছে যে কেউ কারও সঙ্গে বসতে চাচ্ছে না। ইসি এ সমস্যার সমাধান করে না। দেশজ পদ্ধতিতে (সমাধান) এটা হতে হবে। কিন্তু দুঃখজনক সে ধরনের সিভিল সোসাইটি দেখতে পাচ্ছি না।’

বুধবার সকালে নির্বাচন ভবনে প্রায় তিন ঘণ্টা সময় ধরে ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক আলোচনা ও পর্যালোচনা চলে। এতে সাবেক মন্ত্রিপরিষদ সচিব, সাবেক নির্বাচন কমিশনার, স্থানীয় সরকার বিশেষজ্ঞ, সাবেক সচিব, সাবেক রাষ্ট্রদূত, গণমাধ্যম  সম্পাদক,  নির্বাচন পর্যবেক্ষকরা অনেকে অংশ নেন।

আরও পড়ুন:

নির্বাচন নিয়ে জনগণের প্রত্যাশা জানতে চাই: সিইসি

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম