দুর্গাপূজায় মণ্ডপ আর না বাড়ানোর অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর  

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৩৬আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৩৬

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, গত বছর (২০২২সালে) দুর্গাপূজায় মণ্ডপ ছিল ৩২ হাজার ১৬৮টি। এ বছর (২০২৩) সালে এ পর্যন্ত মোট পূজামণ্ডপের সংখ্যা ৩২ হাজার ৪০৭টি। এ বছর বেড়েছে ২৩৯টি পূজা মণ্ডপ। এটা যাতে আর না বাড়ে সেজন্য পূজা উদযাপন পরিষদের নেতাদের অনুরোধ করা হয়েছে। কারণ এখানে আইনশৃঙ্খলা রক্ষার একটা বিষয় রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পূজার সময়ে প্রায় বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে কিছু প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। সেসব যাতে আর না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ সব পক্ষকে সতর্ক থাকতে বলা হয়েছে। পূজা উদযাপন পরিষদ কর্তৃপক্ষ সারা দেশের স্বেচ্ছাসেবক রাখবে। অন্যদিকে সারাদেশে প্রায় দুই লাখ আনসার মোতায়েন করা হবে পূজা মণ্ডপের নিরাপত্তায়। ৯৯৯ কর্তৃপক্ষ এ বিষয়ে বিশেষ নজর রাখবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পূজা মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি আইপি ক্যামেরা বসানোর জন্য বলা হয়েছে। সীমান্তে বিজিবি, উপকূলীয় এলাকায় কোস্টগার্ড, নৌপুলিশ সতর্ক থাকবে। অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় ফায়ার সার্ভিস সতর্ক থাকবে। সারাদেশে জেলা উপজেলায় পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সোশ্যাল মিডিয়ায় যাতে কেউ গুজব ছড়িয়ে উত্তেজনা সৃষ্টি করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে।

/জেইউ/এফএস/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
রামিসা হত্যার বিচার দ্রুত শেষের আশা, ‘ডলার’ সম্পর্কে তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ চায় বাংলাদেশ
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান