সাংস্কৃতিক বিনিময় ভারত-বাংলাদেশ বন্ধনকে সুদৃঢ় করেছে: প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৫০আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০০:৫৮

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, মহান মুক্তিযুদ্ধে ভারতের প্রায় ১১ হাজার সৈন্য আমাদের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে, প্রাণ বিসর্জন দিয়েছে, শহীদ হয়েছে। সেজন্য ভারত ও বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক, নিবিড়, আত্মিক ও রক্তের বন্ধনে আবদ্ধ। সাংস্কৃতিক বিনিময় এ বন্ধনকে আরও সুদৃঢ় করেছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় ভারত ও বাংলাদেশের শিল্পীদের অংশগ্রহণে 'লিভিং আর্ট' আয়োজিত চিত্রপ্রদর্শনী সে ধরনের একটি আয়োজন। যেখানে বাংলাদেশের ৭৬ জন ও ভারতের ১৬ জনসহ মোট ৯২ জন চিত্রশিল্পী অংশগ্রহণ করেছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় ‘লিভিং আর্ট' আয়োজিত 'ইন্দো-বাংলা বন্ধন গ্রুপ শিল্প প্রদর্শনী ২০২৩'-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আগে আমাদের গ্রামে-গঞ্জে জারি, সারি, ভাটিয়ালি, মুর্শিদি, মারফতি, গাজির গান প্রভৃতি শোনা যেতো। তবে আধুনিকতার সংস্পর্শে আমাদের এসব লোকজ গান ও ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। এখন আমাদের গান চর্চা হচ্ছে ফেসবুক ও ইউটিউবসহ বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে। তবে সেটি খারাপ কিছু নয়। সেজন্য আমাদের আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের সমন্বয় সাধন করতে হবে। সাংস্কৃতিক বিনিময় ভারত-বাংলাদেশ বন্ধনকে সুদৃঢ় করেছে: প্রতিমন্ত্রী

'লিভিং আর্ট'-এর পরিচালক ড. বিপ্লব গোস্বামী'র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ আজম, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ড. শামীম আল সাইফুল সোহাগ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসিসিআর হিন্দি চেয়ার ড. পুনম গুপ্ত।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী জাতীয় চিত্রশালা ভবনের ৬ নম্বর গ্যালারিতে 'লিভিং আর্ট' আয়োজিত এ প্রদর্শনী ঘুরে দেখেন।

প্রতিমন্ত্রী পরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ-কোরিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় ঢাকাস্থ দক্ষিণ কোরিয়া দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন।

/এসআই/এমএস/
সম্পর্কিত
বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন ৮ জুন
যে কারণে নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী
নজরুলের জীবনদর্শন প্রজন্মের পর প্রজন্ম পৌঁছে দিতে হবে: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী