বর্ষীয়ান সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরীর মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৫:০০আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৫:০৯

চট্টগ্রাম প্রেসক্লাবেক সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন ব্যুরো প্রধান বর্ষীয়ান সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হেলাল উদ্দিন চৌধুরী শুক্রবার (২৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কক্সবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি স্ত্রী ও ১ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। 

কক্সবাজার প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আবু তাহের জানান, যায়যায়দিনের প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণের জন্য হেলাল কক্সবাজার গিয়েছিলেন। শুক্রবার সকালে হোটেলে নাস্তা শেষে বুকে ব্যথা অনুভব করেন তিনি। কিছুক্ষণ হোটেলে অবস্থান করে তিনি সদর হাসপাতালে আসেন বেলা সাড়ে ১২টার দিকে। এখানে প্রাথমিক চেকআপের পর ডাক্তাররা তাকে ভর্তি হওয়ার অনুরোধ জানান। এরপর অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউ’তে স্থানান্তর করা হয়। সন্ধ্যায় তিনি মারা যান।

শনিবার (৩০ সেপ্টেম্বর) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী। 

বিবৃতিতে হেলাল উদ্দিন চৌধুরীর পবিত্র আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি সমবেদনা জানান আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা।

পৃথক এক বিবৃতিতে বর্ষীয়ান সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি মরহুমের পবিত্র আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

হেলাল উদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

/ইএইচএস/এমআরএস/ইউএস/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী