বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে গ্রিন পার্টির চিঠি

শেখ শাহরিয়ার জামান
০৫ অক্টোবর ২০২৩, ২৩:৪৫আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ২৩:৪৫

অস্ট্রেলিয়ার গ্রিন পার্টির ১১ জন সিনেটর ও চারজন এমপি অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশের নির্বাচন, মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে একটি চিঠি দিয়েছে। এর আগে ওই রাজনৈতিক দলের সদস্যরা বিক্ষিপ্তভাবে কিছু বিবৃতি বা মন্তব্য করলেও এই প্রথমবারের মতো দলবদ্ধভাবে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখে বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। বিষয়টি বাংলাদেশের গোচরে এসেছে এবং এ বিষয়ে আগে থেকে যোগাযোগ থাকলেও এখন এর মাত্রা আরও বাড়াবে সরকার।

গত বুধবার গ্রিন পার্টির ১৫ জন সংসদ প্রতিনিধি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এন্থনি এলবানেজের কাছে এক চিঠিতে তিনটি দাবি করেন। প্রথম দাবিটি হচ্ছে জাতিসংঘ মানদণ্ড অনুযায়ী নির্বাচন করা; দ্বিতীয়টি হচ্ছে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধান ও পর্যবেক্ষণ করা; এবং তৃতীয় হচ্ছে যারা সুষ্ঠু নির্বাচনের বিরোধিতা করবে তাদের নিষেধাজ্ঞার তালিকায় নিয়ে আসা।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘বেশ কয়েক বছর ধরেই গ্রিন পার্টি বিভিন্ন দেশের মানবাধিকার, গণতন্ত্র, জলবায়ু পরিবর্তন, পরিবেশসহ বিভিন্ন ইস্যুতে বিবৃতি দিচ্ছে। এবারে তারা বাংলাদেশ নিয়ে তাদের প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছে।’

সংসদে প্রতিনিধিত্বের হিসাবে গ্রিন পার্টি অস্ট্রেলিয়ার তৃতীয় বৃহত্তম দল এবং তাদের মোট ১৫ জন প্রতিনিধি রয়েছে যারা সবাই ওই চিঠিটি পাঠিয়েছে। কিন্তু গ্রিন পার্টির ওয়েবসাইটে বা কোনও সদস্যের টুইটার, ফেসবুক বা লিং্কডইনে ওই চিঠি পোস্ট করা হয়নি বলে তিনি জানান।

তিনি বলেন, অস্ট্রেলিয়ার বিভিন্ন মহলের সঙ্গে সবসময় ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে চলে বাংলাদেশ এবং এর মাত্রা আরও বাড়ানো হবে।

আমেরিকায় বিভিন্ন কংগ্রেসম্যানদের চিঠির বিষয়টি উল্লেখ করে তিনি বলেন যে, ওই সময়ে যে ধরনের অভিযোগ করা হয়েছিল, এখানেও একই ধরনের অভিযোগ এবং ভাষাও একই ধরনের। এটি মোকাবিলা করার জন্য বিভিন্ন ধরনের ডকুমেন্ট তৈরি করা আছে, যেগুলো আমরা ব্যবহার করবো।

আরেকজন কর্মকর্তা বলেন, ‘অস্ট্রেলিয়াতে যেসব বাংলাদেশি থাকে তাদের প্রায় সবাই দক্ষ ও মেধাবী। এদের একটি অংশ রয়েছে যারা অনেক ক্ষেত্রে সরকারবিরোধী মনোভাব পোষণ করে। তারাও ওই চিঠি লেখার পিছনে ইন্ধন দিতে পারে। নির্বাচনের আগে এ ধরনের কর্মকাণ্ড ঘটতে পারে এ আশংকা আগে থেকে ছিল।’

তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সরকারবিরোধী একটি পক্ষ বিশেষ করে বিদেশি সংসদ সদস্যদের ব্যবহার করে বাংলাদেশ বিরোধী নেতিবাচক প্রচারণা চালাচ্ছে। কিন্তু মজার বিষয় হচ্ছে ওই সংসদ সদস্যদের বেশিরভাগই হয়তো বাংলাদেশ সম্পর্কে ধারনা অত্যন্ত কম ও অস্পষ্ট।

এ ধরনের চিঠি কেন তারা লেখে জানতে চাইলে তিনি বলেন, হয়তো একটি কারণ হচ্ছে তাদের যে নির্বাচনি এলাকা, সেখানকার বাংলাদেশি-বংশোদ্ভূত ভোটারদের প্ররোচনায় এ ধরনের চিঠি লেখা হতে পারে।

/এমএস/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের