সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০২৩, ১৫:৫৩আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ১৬:২২

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নির্বাচন পর্যবেক্ষণে মার্কিন প্রতিনিধি দল আসবে কিনা আমরা জানি না। সেটা তাদের বিষয়। তবে‌ সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে জন্য আমাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে।

বুধবার (১১ অক্টোবর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশে আসা মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘৯ সদস্যের মার্কিন প্রতিনিধি দল আমাদের সঙ্গে বৈঠক করেছে। তারা জানতে চেয়েছেন, নির্বাচনে ভায়োলেন্স হবে কিনা। প্রার্থীদের নিরাপত্তা দিতে পারবো কিনা। প্রার্থীরা তাদের প্রচার-প্রচারণা চালাতে পারবেন কিনা। আমরা বলেছি, নির্বাচন আমাদের দেশে একটি উৎসবের মতো। এখানে সবাই সবার মতো প্রচার-প্রচারণা চালাতে পারেন। আমাদের দেশের মানুষ শান্তি চায়। আমাদের যেসব বাহিনী আছে, তারা ওয়েল ট্রেইন্ড, ওয়েল ইনফরমড থাকেন। এই নির্বাচন কমিশনের অধীনে তারা পাঁচ হাজার ৩০০ নির্বাচন সম্পন্ন করেছেন।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি হলো, একটা ফ্রি ফেয়ার ইলেকশন করা। এ জন্য তিনি কাজ করে যাচ্ছেন। তিনি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। এখানে কোনও ভায়োলেন্স হবে না। আমাদের গণমাধ্যম ফ্রি। তারা স্বাধীনভাবে এখানে কাজ করতে পারে। কেউ কারচুপি করে এখানে পার পাবে না।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা একটা সুন্দর নির্বাচন চায়, যা আমরাও চাই।’ তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে কোনও আলোচনা হয়নি বলেও জানান তিনি।

বিএনপির উদ্দেশে মন্ত্রী বলেন, ‘সরকারের পরিবর্তন চাইলে নির্বাচনে আসতে হবে। আমরা সেটাই মনে করি। সংবিধানের বাইরে যাওয়ার কোনও সুযোগ নেই।’

/জেইউ/আরকে/এমওএফ/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
রামিসা হত্যার বিচার দ্রুত শেষের আশা, ‘ডলার’ সম্পর্কে তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম