চীনকে আটকাতে হলে যুক্তরাষ্ট্রকে টাকাপয়সা নিয়ে আসতে বললেন পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২৩, ২০:০১আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ২২:২৮

চীনকে আটকানোর জন্য যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানকে টাকাপয়সা খরচ করার পরামর্শ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। শুধু যুক্তরাষ্ট্র নয়, অন্য দেশগুলোকেও এ কথা বলেছেন বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটনে গত ২৭ সেপ্টেম্বর জ্যাক সুলিভানের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, ‘আমি তাকে বললাম আপনাদের খালি উপদেশ আর হুকুম এবং ভয়–এগুলো দিয়ে চীনকে আটকানো যাবে না। এটি করতে হলে টাকাপয়সা নিয়ে আসেন।’

মোমেন বলেন, ‘উনি (জ্যাক সুলিভান) আমাকে বললেন যে তিনি চেষ্টা করছেন। তারা বিষয়টি অনুধাবন করেন। তিনি বললেন, আপনি বিষয়টি মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে তুলে ধরেছিলেন এবং আমি বিষয়টি পর্যবেক্ষণ করেছি। আমি এজন্য উদ্যোগ নিয়েছি। আমেরিকা ২০০ বিলিয়ন ডলারের একটি তহবিল তৈরি করতে চায় উন্নয়নশীল দেশগুলোকে দেবে বলে।’

অন্যান্য দেশকেও একই কথা বলেছেন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বড়লোক দেশগুলোকে বলেছি, তোমরা যদি চীনকে আটকে রাখতে চাও, তবে শুধু আদেশ এবং সতর্কতা দিয়ে লাভ হবে না। আমাদের ভয় দেখিয়ে লাভ হবে না বা উপদেশ দিয়ে লাভ হবে না। তোমরা যদি চীনকে আটকাতে চাও তবে সঙ্গে কিছু টাকাপয়সা নিয়ে আসবে।’

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, চীন থেকে আমরা ঋণ নিয়েছি মাত্র ৪০০ কোটি ডলার। এটি আমাদের জিডিপির এক শতাংশ। তবে ফলাও করে কিছু পণ্ডিত বলেন যে বাংলাদেশ চীনের লেজুড় হয়ে গেছে।

জ্যাক সুলিভানের সঙ্গে বৈঠক মাঝপথে থেমে গিয়েছিল বলে একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশের বিষয়ে তিনি বলেন, ‘যারা লিখছে থেমে গিয়েছিল তারা আহাম্মকের স্বর্গে আছে, বানোয়াটের স্বর্গে আছে। আলোচনাটা খুব সুন্দর হয়েছে। প্রধানমন্ত্রী আমাদের মিশনে গিয়েছিলেন সব সরকারি কর্মচারীদের সঙ্গে সাক্ষাৎ, সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সম্মান জানানো– সেসব কারণে। তখন ওখানে যুক্তরাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দলবল নিয়ে আসেন এবং আমরা তাকে স্বাগত জানাই।’

আফরিন আক্তারের সফর

মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার ঢাকা সফর করবেন। এর আগে এ সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আফরিন আক্তারের আলাপ হয়।

মার্কিন কর্মকর্তা কেন ঢাকা আসছেন–জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী জানান, মূলত দুটি বিষয়ে আলাপ করার জন্য আসবেন তিনি। একটি হচ্ছে রোহিঙ্গা এবং অপরটি হচ্ছে নির্বাচন।

তিনি বলেন, ‘আমাদের দেশের নির্বাচন নিয়ে আলাপ করবেন। এখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে তারা কথা বলবেন। আমরা তাদের বলেছি কী কী করেছি।’

পররাষ্ট্রমন্ত্রী জানান, নির্বাচন সংঘাতমুক্ত হবে কিনা সেটির কোনও নিশ্চয়তা সরকার দিতে পারে না। সংঘাতমুক্ত করতে হলে দল, মত সবার ঐকান্তিক ইচ্ছা ও প্রতিশ্রুতি থাকতে হবে। তা না হলে সংঘাতমুক্ত সম্ভব নয়।

তিনি বলেন, তারা জানতে চেয়েছেন লোকজন ভোট দেবে কিনা। আমরা বলেছি অবশ্যই ভোট দেবে। আফরিন আক্তার এগুলো জানতে চাইবেন এবং লোকজনের সঙ্গে সাক্ষাৎ করবেন।

/এসএসজেড/এফএস/এমওএফ/
সম্পর্কিত
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের