ফাইন্যান্স কোম্পানি আইনের খসড়া অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২৩, ১৭:৪৩আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ১৮:০০

অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান বা লিজিং কোম্পানিতে এক পরিবার থেকে দুজনের বেশি পরিচালক হতে পারবে না এবং এক পরিবার থেকে ১৫ শতাংশের বেশি শেয়ার ধারণ করা যাবে না— এমন বিধান রেখে ‘ফাইন্যান্স কোম্পানি আইন ২০২৩’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৩ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

কেবিনেট সচিব জানিয়েছেন, ফাইন্যান্স কোম্পানি আইন ২০২৩ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।  এটি একটি নন-ব্যাংকিং কোম্পানি আইন।

আইনে বলা হয়েছে, যখন একজন ব্যক্তি ইচ্ছাকৃত ঋণ খেলাপি হবে তখন বাংলাদেশ ব্যাংক  সরাসরি তার বা তাদের বিরুদ্ধে মামলা করতে পারবে। এছাড়া তার বিদেশ যাওয়া এবং পরবর্তীতে ব্যবসা করতে পারবেন না। তাকে দুই মাস সময় দেওয়া হবে। এরমধ্যে ঋণ ফেরত না দিলে মামলা হবে তার বিরুদ্ধে। যারা আইন অমান্য করবে তাদেরকে সর্বোচ্চ জরিমানা ৫০ লাখ টাকা দিতে হবে। সর্বনিম্ন জরিমানার পরিমাণ ১০ লাখ টাকা।

/এসআই/এমএস/
সম্পর্কিত
জ্বালানি সাশ্রয়ে অফিস সময়ে পরিবর্তন, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় 
রাজধানীর ট্রাফিক ব্যবস্থাকে যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর
আইনে পরিণত হচ্ছে দুই অধ্যাদেশ
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম