নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২৫, ১৮:২৭আপডেট : ০৬ মে ২০২৫, ১৮:২৭

নবায়নযোগ্য জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ‘নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা ২০২৫’ এর খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

মঙ্গলবার (৬ মে) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তেজগাওয়ে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, দেশে নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তির বিকাশ সাধন, নবায়নযোগ্য জ্বালানি সম্পর্কিত যন্ত্রপাতি স্থানীয়ভাবে উৎপাদনের সক্ষমতা বৃদ্ধি, গ্রিডে ভিন্ন ভিন্ন নবায়নযোগ্য শক্তি অন্তর্ভুক্তির স্বার্থে প্রয়োজনে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম ব্যবহার, বিদ্যুতের প্রতিযোগিতামূলক ক্রয়-বিক্রয় এবং বিনিয়োগ আকর্ষণের উদ্দেশ্যে বিভিন্ন বিনিয়োগ সুবিধা ও আর্থিক প্রণোদনার কথা এই খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার শতকরা ২০ ভাগ এবং ২০৪০ সালের মধ্যে শতকরা ৩০ ভাগ নবায়নযোগ্য জ্বালানি উৎস হতে পূরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে প্রণীত ‘নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা ২০২৫’-এর খসড়া উপদেষ্টা পরিষদ-বৈঠকে অনুমোদন করা হয়েছে। 

সভায়, কক্সবাজারের মহেশখালীতে দুইটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপিত হওয়ায় এবং নতুন আরও একটি ভাসমান টার্মিনাল স্থাপন ও মাতাবাড়িতে একটি স্থল ভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন কার্যক্রম প্রক্রিয়াধীন থাকায় চট্টগ্রামের বাঁশখালিতে বেক্সিমকো – টুমাস গ্রুপের  ‘বাংলাদেশ এনার্জি পোর্ট লিমিটেড’ নামক কোম্পানি গঠনের আবশ্যকতা না থাকায় তা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাশাপাশি দেশে উৎপাদিত আঁশ তুলাকে কৃষিপণ্য ঘোষণার প্রস্তাব উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছে।

/এসও/আরআইজে/
সম্পর্কিত
তীব্র গ্যাস সংকট, কী বলছে তিতাস
বন্যায় মৃত্যু ৫৬: ত্রাণমন্ত্রী
‘ড. ইউনূসের ৬৬৬ কোটি টাকা কর মওকুফের তথ্য সম্পূর্ণ মিথ্যা’ 
সর্বশেষ খবর
ইরান যুদ্ধে বিপুল ব্যয়: অতিরিক্ত অর্থায়নের পক্ষে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরান যুদ্ধে বিপুল ব্যয়: অতিরিক্ত অর্থায়নের পক্ষে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
অ্যাপে অনুমতি দিচ্ছেন? ঝুঁকিতে পড়তে পারে ব্যক্তিগত তথ্য
অ্যাপে অনুমতি দিচ্ছেন? ঝুঁকিতে পড়তে পারে ব্যক্তিগত তথ্য
ব্রাহ্মণবাড়িয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে বানরের দল
ব্রাহ্মণবাড়িয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে বানরের দল
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার