স্বচ্ছ ভূমি ব্যবস্থাপনা অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ: ভূমিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২৩, ১৯:০১আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ১৯:০১

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ভূমি ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সোমবার (২৩ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে আয়োজিত ‘বাংলাদেশে সমন্বিত ও ব্যাপক ভূমি প্রশাসন’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালায় তিনি এ কথা বলেন। ভূমি মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং বিশ্বব্যাংকের উদ্যোগে এ আয়োজন করা হয়। এ সময় ছিলেন ভূমি সচিব খলিলুর রহমান।

ভূমিমন্ত্রী বলেন, ‘দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ভূমি একটি আবশ্যিক উপাদান। ভূমিকেন্দ্রিক সমস্যা কমে গেলে মানুষের সময় ও অর্থ বেঁচে যাবে, যা অধিকতর উৎপাদনশীল কাজে ব্যয় হবে। ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির অগ্রগতিতে দক্ষ ও টেকসই ভূমি ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ জন্য ভূমিসেবা ডিজিটাইজেশনকে এত গুরুত্ব দিয়েছেন।’

সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আওতাভুক্ত ভূমি নিবন্ধন ডিজিটাইজেশন দ্রুত শেষ করে তা দেশব্যাপী ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত নামজারির সঙ্গে আন্তসংযোগ করা গেলে মানুষের জন্য ভূমিসেবা গ্রহণ আরও মসৃণ হবে।’

ডিজিটাল সার্ভে দেশব্যাপী শেষ হলে মাঠে গিয়ে জরিপের প্রয়োজনীয়তা থাকবে না উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের উদ্দেশ্য জমি কেনার আগেই অনলাইনেই তাৎক্ষণিকভাবে ক্রেতা যেন জমির মালিকানা পরিবর্তনের ইতিহাস জানতে পারেন।’

মন্ত্রী বলেন, ‘আমরা এমন এক সিস্টেম স্থাপনের স্বপ্ন দেখছি, যেখানে ক্রেতা জমি কেনার সময় ডিজিটালি নিবন্ধন করার পরই যেন স্বয়ংক্রিয়ভাবে নামজারি, হোল্ডিং তৈরি হয়ে ভূমি উন্নয়ন কর নির্ধারণ হয়। একইসঙ্গে একক মালিকভিত্তিক খতিয়ান ও মৌজা ম্যাপও যেন প্রস্তুত হয়ে যায়।’

তিনি বলেন, ‘মানুষ যেন ভূমি অফিসে না গিয়েই জমির মালিকানা পরিবর্তনের সব আইনি কার্যক্রম সম্পন্ন করতে পারেন– সেই ব্যবস্থা স্থাপনে আমরা কাজ করছি।’

কর্মশালায় প্রথম দিন বিশেষজ্ঞ আলোচকদের মধ্যে ছিলেন– সাবেক সচিব ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান নজরুল ইসলাম খান, ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. জাহিদ হোসেন পনির, বিশ্বব্যাংকের লিড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন স্পেশালিস্ট মিকা-পেটেরি টরহোনেন, বিশ্বব্যাংকের সিনিয়র ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন স্পেশালিস্ট ডং কিউ কোয়াক প্রমুখ।

/এসআই/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের