বাংলাদেশ ইস্যুতে বিদেশি সংস্থাগুলো একচোখা: ইনু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০১৬, ২২:০৬আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৬, ২২:২২

হাসানুল হক ইনু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গণতন্ত্রের অনুপযুক্ত বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল ইনু। তিনি বলেন, খালেদা জিয়া গণতান্ত্রিক নেত্রী নন, আগুন সন্ত্রাসী ও জঙ্গি নেত্রী। বিএনপি কোনও গণতান্ত্রিক রাজনৈতিক দল নয়। এটা পাকিস্তানি ও সামরিকপন্থী অগণতান্ত্রিক দল। এর মধ্যে একটাও গণতান্ত্রিক ক্রোমোজম নেই। বিএনপি এখন ইতিহাসের ভাগাড়ে পরিণত হয়েছে। খালেদা জিয়া এই ভাগাড়ের কেয়ারটেকারের দায়িত্ব পালন করছেন।
রবিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।


বাংলাদেশ ইস্যুতে বিভিন্ন সময় মন্তব্যকারী অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস্‌ ওয়াচসহ আন্তর্জাতিক সংস্থা ও সংগঠনের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, সংস্থাগুলো দেশে গণতন্ত্র নেই, গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে হৈ চৈ, শোরগোল শুরু করে দিয়েছে। কিন্তু এগুলো একাত্তরের নারী হত্যা ও পঁচাত্তরের বঙ্গবন্ধু হত্যার সময় কোন টু শব্দ করেনি। এক এগারোর সময়ও তারা কোনও বক্তব্য বিবৃতি দেয়নি। কিন্তু সেই এক এগারোর ঘটনা নিয়ে মাহফুজ আনাম যখনই স্বীকারোক্তি দিয়েছেন, যখন তার বক্তব্য নিয়ে সমালোচনা হচ্ছে, তখন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হৈ চৈ বাঁধিয়ে দিয়েছে যে, মাহফুজ আনামের সমালোচনা করলে নাকি গণমাধ্যমের সমালোচনা করা হয়। কিন্তু এটা ঠিক নয়। এইসব বিদেশি সংস্থা হচ্ছে একচোখা। বাংলাদেশের সবকিছু তারা সমানভাবে দেখে না।

মতপ্রকাশের অধিকার সকলের রয়েছে-মন্তব্য করে মন্ত্রী বলেন, সম্পাদকদের অধিকার আছে সরকারের সমালোচনা  করার। সেই সমালোচনা তারা সকাল বিকাল করছেন, আমরা কিছু বলি না। কিন্তু রাজনীতিবিদ হিসেবে, সংসদ সদস্য হিসেবে,মন্ত্রিপরিষদের সদস্য বা সরকারের একজন কর্মকর্তা হিসেবে আমারও সম্পাদক এবং সাংবাদিকদের সমালোচনা করার অধিকার রয়েছে। সরকারের সমালোচনা করলে গণতন্ত্র ভেঙে পড়ে না। সম্পাদকদের সমালোচনা করলে গণমাধ্যম ধ্বংস হয়ে যায়।

হাসানুল হক ইনু বলেন, ২০০১ সালের পর খালেদা জিয়া দেশকে রক্তাক্ত করেছেন। মঈন উদ্দিন-ফখরুদ্দীন এসে দেশকে খাদের কিনারায় নিয়ে যান। সেখান থেকে শেখ হাসিনা দেশকে গণতন্ত্র ও উন্নয়নের পথে ফেরত নিয়ে এসেছেন। তবে এই ফেরতযাত্রায় নেতৃত্ব দিতে গিয়ে তাকে নানা ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়েছে। চক্রান্তকারীরা ব্যর্থ হলেও বোল পাল্টে নতুন চক্রান্তে লিপ্ত আছে।

ইএইচএস/ এমএসএম



সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী