বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আশা করছে ইইউ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২৩, ১৬:২২আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ১৬:৪৮

ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) আশা করে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হবে বাংলাদেশে। বুধবার (১৫ নভেম্বর) ঢাকা সফররত ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। পররাষ্ট্র সচিব, বাণিজ্য সচিব ও শ্রম সচিবের সঙ্গে বৈঠক করেন ইইউ প্রতিনিধিরা।

ইইউ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পাওলা পামপালোনি। বৈঠকে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র সচিব বলেন, ‘মানবাধিকারের যে সাধারণ বিষয়গুলো আছে—যেমন সমাবেশ করার স্বাধীনতা, সংগঠন করার স্বাধীনতা, মত প্রকাশ করার স্বাধীনতা, যথেচ্ছ ধরপাকড়– এ ধরনের যেসব বিষয় আছে সেগুলো নিয়ে আমরা ইতোমধ্যে ইউপিআর (ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ)-এ বিস্তারিত আলোচনা করেছি। সেটির আলোকে আমরা অবহিত করেছি।’

এছাড়া নির্বাচন নিয়ে আলাদা করে আলোচনা হয়নি। তবে আমরা বলেছি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার– সম্ভবত আজই রাতের বেলা তফসিল ঘোষণা হবে এবং তারপরে আমরা আশা করছি সব দল অংশ নেবে, বলে তিনি জানান।

ন্যূনতম মজুরি

চলমান শ্রমিক আন্দোলন এবং ইইউ প্রতিনিধি দলের সঙ্গে শ্রম বিষয়ে বৈঠকটি একদম কাকতালীয় বলে জানান পররাষ্ট্র সচিব।

তিনি বলেন, ‘মজুরি বৃদ্ধি নিয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি যে ৫৬ শতাংশ মজুরি বৃদ্ধির যে ঘোষণা এসেছে এবং তারা বলেছে যে সবাই এটি মেনে নেয়নি। তারা সংশ্লিষ্ট বিভিন্ন মহলের সঙ্গে দেখা করছে। তারা আশা করছে যে আমাদের শ্রম খাতে যে কিছুটা অসন্তোষ বিরাজ করছে, সেটি যাতে দ্রুত ঠিক হয়ে যায়।’ 

জিএসপি প্লাস

ইইউ থেকে জিএসপি প্লাস সুবিধা বাংলাদেশ কীভাবে পেতে পারে সেটির বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেন, বাংলাদেশের রফতানির ৮৫ ভাগ আয় তৈরি পোশাক খাত থেকে আসে। সুতরাং স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পরে যদি আমাদের জন্য জিএসপি প্লাস থাকে এবং একই সঙ্গে তৈরি পোশাক শিল্প যদি সুবিধার বাইরে থাকে, তাহলে সেটি হবে অর্থহীন। আমরা বলেছি তৈরি পোশাক শিল্পকে অন্তর্ভুক্ত করতে হবে।

আরও পড়ুন- জাতীয় নির্বাচন পরিস্থিতি জানতে চেয়েছে ইইউ প্রতিনিধি দল

/এসএসজেড/এফএস/এমওএফ/
সম্পর্কিত
দেশের রফতানি কার্গো নিরাপত্তা সক্ষমতায় বড় অগ্রগতি
ইউরোপীয় ইউনিয়নে রফতানি বাজার হারাচ্ছে বাংলাদেশ
ইউরোপে ট্রাম্পের ইরান যুদ্ধের বিরোধিতার নেতৃত্বে কেন স্পেন
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম