জনগণ ভোট দিলেই সেটা গ্রহণযোগ্য: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২৩, ১৭:৩৮আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ১৭:৪৪

জনগণ যদি ভোট দেয় সেই ভোটই গ্রহণযোগ্য বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘এর কারণ হলো, জনগণই সব ক্ষমতার উৎস।’

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘নির্বাচনে কে অংশ নিলো আর কে নিলো না, সেটি বড় বিষয় না। কারণ, জনগণ ভোটকেন্দ্রে এসে ভোট দিলেই সেই ভোট সবার কাছে গ্রহণযোগ্য।’

জাতির পিতা আমাদের সংবিধান দিয়ে গেছেন উল্লেখ করে আনিসুল হক বলেন, ‘সেই সংবিধান অনুযায়ী আমরা এখন চলবো। সংবিধানের বাইরে আমরা কিছুই করবো না। এর কারণ হলো, জনগণ আমাদের সেই ম্যান্ডেট দেয়নি।’

তিনি বলেন, ‘২০০৬ সালে সংবিধান নিয়ে ফুটবল খেলে বিএনপি তাদের ইচ্ছামতো একজন বিচারপতির বয়স বাড়িয়েছিল। তিনি যেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হতে পারেন, সেই ব্যবস্থা করেছিলেন। এটা জনগণ মানেনি। জনগণ না মানার কারণেই কিন্তু একটা তত্ত্বাবধায়ক সরকার আসতে হয়েছে। যদিও তখন তিন মাস থাকার সুযোগ ছিল, কিন্তু তারা ছিল দুই বছর।’

/এসআই/আরকে/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দিচ্ছে: আইনমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম