নির্বাচন পর্যবেক্ষণে শিগগিরই আসছে ইইউ বিশেষজ্ঞ মিশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২৩, ১৮:২০আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ১৮:২০

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য চার সদস্য বিশিষ্ট ইউরোপীয় ইউনিয়নের বিশেষজ্ঞ মিশন কিছু দিনের মধ্যেই বাংলাদেশে আসবে। এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবং জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলি সাবরিন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, এছাড়া কমনওয়েলথের প্রাক নির্বাচনি পর্যবেক্ষক দল ১৮ থেকে ২২ নভেম্বর ঢাকায় অবস্থান করবে।

জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশনে আরও কিছু আগ্রহী পর্যবেক্ষক দল আবেদন করেছে – এটি কমিশন সূত্রে জানা গেছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এ সম্পর্কিত কোনও তালিকা নেই বলে জানান তিনি।

অন্য আরেকটি প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচনে সহযোগিতা দেওয়ার জন্য কোনও দেশ বা সংস্থাকে অনুরোধ জানানো হয়নি।’

উল্লেখ্য ইতোমধ্যে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে এবং ভোট আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

মিয়ানমারে চলমান অস্থিতিশীল পরিস্থিতি বিষয়ে এক প্রশ্নের জবাবে সেহেলি সাবরিন বলেন, ‘পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার এবং এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।’

/এসএসজেড/এফএস/
সম্পর্কিত
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘের অ্যাসেম্বলি হলে খলিলুর রহমান 
এলডিসি’র বিষয়ে সুইজারল্যান্ডের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের