মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ বিশেষজ্ঞদের মন্তব্যের কড়া প্রতিবাদ বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২৩, ১৮:৩৮আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১৮:৩৮

জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের অফিস থেকে ১৪ নভেম্বর একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে জাতিসংঘের তিনজন বিশেষজ্ঞ বা স্পেশাল র‌্যাপোর্টিয়ার বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাদের এই মতামতের তীব্র প্রতিবাদ করেছে বাংলাদেশ।

বাংলাদেশ মনে করে, জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের অফিসের অপব্যবহার করে ওই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ আশা করে তারা তাদের যে কাজের পরিধি রয়েছে তার মধ্যে থেকে কর্ম সম্পাদন করবে।

ওই তিন বিশেষজ্ঞ হচ্ছেন আইরিন খান, নিয়ালেটসোসি ভোল এবং মেরি ললার। এর মধ্যে আইরিন খান বাংলাদেশি।

মঙ্গলবার (২১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৩ নভেম্বর বাংলাদেশ ইউনিভারসাল পিরিয়ডিক রিভিওতে দেশটির মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে। তার একদিন পরে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে নেতিবাচক মন্তব্য করা দেখে মনে হয় মিথ্যা তথ্য দিয়ে সরকারকে হেয় করার চেষ্টা করেছেন বিশেষজ্ঞরা।

একই সময়ে আরও ১৩টি দেশ তাদের মানবাধিকারপরিস্থিতি ব্যাখ্যা করেছে ইউনিভারসাল পিরিয়ডিক রিভিউতে। কিন্তু তাদের সম্পর্কে বিশেষজ্ঞরা কোনও মন্তব্য করেননি।

/এসএসজেড/এফএস/
সম্পর্কিত
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘের অ্যাসেম্বলি হলে খলিলুর রহমান 
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী