মিয়ানমারের ৪০ নাগরিককে ফেরত পাঠালো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০২৫, ১৮:৩০আপডেট : ০৭ মে ২০২৫, ১৯:৫৫

বাংলাদেশে আটকে পড়া মিয়ানমারের ৪০ নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বুধবার (৭ মে) দুপুরে কক্সবাজার বিমানবন্দর থেকে মিয়ানমারের একটি বেসামরিক বিমানযোগে প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাখাইন রাজ্যে চলমান সংঘর্ষের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩৪ জন মিয়ানমারের সেনা ও বর্ডার গার্ড পুলিশ সদস্যদের বুধবার (৭ মে) মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। একইসঙ্গে কক্সবাজার কারাগারে আটক পাঁচ জন এবং পটুয়াখালী কারাগারে আটক মিয়ানমারের বেসামরিক এক নাগরিককে তাদের সাজার মেয়াদ শেষ হওয়ায় নিজ দেশে প্রত্যাবাসন করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার কারণে গত বছরের ৯ ডিসেম্বর থেকে এ বছরের ১২ জানুয়ারি পর্যন্ত পালিয়ে আসা ৩৪ সেনা ও বিজিপি সদস্য বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আশ্রয় নিয়েছিলেন। তারা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর হেফাজতে ছিলেন। মিয়ানমার সরকার তাদের শনাক্তকরণ ও প্রয়োজনীয় ডকুমেন্টেশন প্রক্রিয়া শেষ করার পর তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হলো।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ, কক্সবাজার জেলা প্রশাসন, জেলা পুলিশ, বিজিবি, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, কাস্টমস ও অন্যান্য কর্তৃপক্ষের সহায়তায় এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় ঢাকায় মিয়ানমার দূতাবাসের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে গত বছর চার দফায় মোট মিয়ানমারের ৮৭৫ জন বিজিপি ও অন্যান্য সদস্যদের সমুদ্রপথে মিয়ানমারে প্রত্যাবাসনের ব্যবস্থা করা হয়েছিল।

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘের অ্যাসেম্বলি হলে খলিলুর রহমান 
এলডিসি’র বিষয়ে সুইজারল্যান্ডের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম