বিদেশিদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী

‘আমাদের ত্যক্ত করলে জবাব কীভাবে দিতে হয় জানা আছে’

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৪ নভেম্বর ২০২৩, ২০:০২আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ২০:৪০

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি বলেছেন, আমরা বিদেশিদের ভালো উপদেশ বা পরামর্শ গ্রহণ করতে প্রস্তুত। আর তারা আমাদের ত্যক্ত করলে জবাব কীভাবে দিতে হয় তা আমাদের জানা আছে।

শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে সিলেটে হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশে এখন নির্বাচনি জোয়ার বইছে। দেশের অবস্থা খুব ভালো। ঘোষিত সময়ে দেশে  সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জাতীয় নির্বাচন হবে। আওয়ামী লীগ ও সরকার প্রধান শেখ হাসিনার নেতৃত্বে আমরা গত টানা ১৫ বছর দেশের উন্নয়নে অনেক কাজ করেছি। এখন আমাদের পরীক্ষা। এতে দেশের জনগণ বিপুলভাবে আমাদের পাস করাবেন।

আব্দুল মোমেন যুক্তরাষ্ট্রের সরকারকে খুব বাস্তববাদী উল্লেখ করে বলেন, ১৯৭১ সালে আমেরিকা আমাদের সমর্থন দেয়নি। কিন্তু বিজয় অর্জনের পর জাতিসংঘের সদস্য পদের জন্য তারা আমাদের সমর্থন দিয়েছে। অতীতের মতো সরকার গঠনের পর এবারও তারা বাংলাদেশকে সমর্থন দিতে বাধ্য হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম