নিবন্ধন পাচ্ছে আরও ২৯ দেশি পর্যবেক্ষক সংস্থা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২৩, ২০:৫৬আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ২০:৫৮

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সামনে রেখে দ্বিতীয় ধাপে আরও ২৯টি দেশি পর্যবেক্ষক সংস্থা নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেতে যাচ্ছে। কারণ, নির্ধারিত সময়ে এসব পর্যবেক্ষক সংস্থার বিরুদ্ধে কোনও আপত্তি ইসিতে জমা পড়েনি। সোমবার (৩ ডিসেম্বর) ছিল আপত্তি জানানোর শেষ দিন। ইসি সূত্রে এতথ্য জানা গেছে।

এ বিষয়ে ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম  মঙ্গলবার (৫ ডিসেম্বর) বাংলা টিবিউনকে বলেন, ‘২৯টি দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন সংক্রান্ত নথি কমিশনে উপস্থাপন করা হয়েছে। নথিটি এখনও ফেরত আসেনি।’

এর আগে প্রথম ধাপে ৬৭টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে কমিশন। দ্বিতীয় ধাপেরগুলো অনুমোদন পেলে ইসির নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থার সংখ্যা হবে ৯৬টি। দেশীয় পর্যবেক্ষক সংস্থার আবেদন করার শেষ সময় ছিল ২৫ নভেম্বর পর্যন্ত। তেমন সারা না পেয়ে ১০ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়িয়েছে ইসি।

বিদেশি পর্যবেক্ষকদের আবেদনের শেষদিন বৃহস্পতিবার

বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে চাইলে বৃহস্পতিবারের (৭ ডিসেম্বর) মধ্যে আবেদন করতে হবে। এখনও পর্যন্ত শতাধিক বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক আবেদন করেছেন বলে জানা গেছে। প্রথমে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের ২১ নভেম্বর পর্যন্ত আবেদনের সময় নির্ধারণ করেছিল ইসি। এ সময়ের মধ্যে তেমন সাড়া না পেয়ে আবেদনের সময় ৭ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে ইসি।

এছাড়া ৩৮টি দেশ ও সংস্থার ১১৪ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। তারাও ভোট পর্যবেক্ষণ করতে চাইলে ১৫ ডিসেম্বরের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নিশ্চিত করতে হবে।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের