নির্বাচনি প্রচারণা ছাড়া সব ধরনের সভা-সমাবেশ বন্ধ: ইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০২৩, ২০:৫০আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ২০:৫০

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি প্রচারণা ছাড়া সব ধরনের সভা-সমাবেশ বন্ধ রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে সব ধরনের রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সবাইকে বিরত থাকার নির্দেশ দিয়েছে সাংবিধানিক এই প্রতিষ্ঠান।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) ইসির উপসচিব মো. আতিয়ার রহমানের সই করা এক চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে।

চিঠিতে ইসি জানায়, ১৮ ডিসেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার-প্রচারণা শুরু হবে। ১৮ ডিসেম্বর থেকে ভোট গ্রহণ শেষ হওয়ার পূর্ববর্তী সময় পর্যন্ত নির্বাচনি প্রচার-প্রচারণা ছাড়া নির্বাচনি কাজে বাধা হতে পারে বা ভোটাররা ভোটদানে নিরুৎসাহিত হতে পারেন, এ ধরনের কোনও প্রকার সভা, সমাবেশ বা অন্য কোনও প্রকার রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সবাইকে বিরত রাখা বাঞ্ছনীয়।

ফলে আগামী ১৮ ডিসেম্বর থেকে ভোট গ্রহণ শেষ হওয়ার আগ পর্যন্ত নির্বাচনি প্রচার-প্রচারণা ছাড়া অন্য কোনও প্রকার সভা, সমাবেশ বা অন্য সব ধরনের রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সবাইকে বিরত রাখার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।

অস্ত্র উদ্ধারের আবেদন তৃণমূল বিএনপির
জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও প্রভাবমুক্ত করার জন্য বৈধ ও অবৈধ অস্ত্র উদ্ধারসহ ভোটকেন্দ্র দখলকারীদের নজরদারি করার জন্য নির্বাচন কমিশনে আবেদন জানিয়েছে তৃণমূল বিএনপি। মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার বরাবর লেখা এক চিঠিতে এ আবেদন জানানো হয়।

তৃণমূল বিএনপির মহাসচিব ড. তৈমুর আলম খন্দকার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও প্রভাবমুক্ত করার লক্ষ্যে সব ধরনের বৈধ-অবৈধ অস্ত্র উদ্ধারসহ ভোটকেন্দ্র দখলকারী চিহ্নিত সন্ত্রাসীদের নির্বাচন পর্যন্ত নজরদারিতে রাখার জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য, তৃণমূল বিএনপি দেশের বিভিন্ন আসন থেকে ১৫১টি মনোনয়নপত্র জমা দিয়েছে। যার মধ্যে ১৩৯টি নির্বাচন কমিশন বৈধ ঘোষণা করেছে।

/ইএইচএস/এনএআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম