সাদিক আবুদল্লাহ’র প্রার্থিতা বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০২৩, ১২:৪৮আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ১২:৪৮

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে বৈধ বরিশাল-৫ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এবং একই আসনের বৈধ স্বতন্ত্র প্রার্থী সাদিক আবদুল্লাহ একে অপরের প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন। আপিল শুনানিতে জাহিদ ফারুকের আবেদন মঞ্জুর করেছে ইসি। অপরদিকে সাদিক আবদুল্লাহ’র আবেদন নাকচ হয়েছে। ফলে প্রার্থিতা বহাল রয়েছে জাহিদ ফারুকের। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র সাদিক আবদুল্লাহর প্রার্থিতা বাতিল হয়েছে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্য কমিশনাররা এই রায় ঘোষণা করেন।

সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ তার আপিলে দাবি করেন, জাহিদ ফারুক ও তার স্ত্রী-সন্তান আমেরিকার নাগরিক এবং সেখানে বাংলাদেশ থেকে অর্থ পাচারের অভিযোগ তোলেন। হলফনামায় আমেরিকার ফিলাডেলফিয়ায় প্রতিমন্ত্রীর স্ত্রী-সন্তানের সম্পদের তথ্য গোপনের অভিযোগও করেন সাদিক আবদুল্লাহ।

অন্যদিকে, সাদিক আবদুল্লাহর দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেন জাহিদ ফারুক।

আরও পড়ুন-

সাদিক আবদুল্লাহ ও তার স্ত্রীর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও সম্পদের তথ্য জানতে চায় ইসি

সাদিক আবদুল্লাহর প্রার্থিতা বাতিল চান জাহিদ ফারুক

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম