আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০২৪, ১৩:৪৯আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১৩:৪৯

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি ইশতেহার নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি।

এ ছাড়া আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ নারায়ণগঞ্জে শেষ নির্বাচনি জনসভায় অংশ নেবেন। দীর্ঘ ১৫ বছর পর নারায়ণগঞ্জ শহরে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি।

বৃহস্পতিবার দুপুর ২টায় নগরীর ইসদাইর এ কে এম শামসুজ্জোহা স্টেডিয়ামে তিনি নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন। এ উপলক্ষে সভামঞ্চসহ জেলায় চলছে সাজ সাজ রব। নেতাকর্মীদের মধ্যে বইছে খুশির জোয়ার। প্রধানমন্ত্রীর আগমনকে স্মরণীয় করে রাখতে পুরো শহর ছেয়ে গেছে বিশাল ব্যানারে। নিরাপত্তার চাদরে পুরো নগরী ঢেকে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে তিনি সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, মাদারীপুর, রংপুর ও ফরিদপুরে নির্বাচনি জনসভায় অংশ নিয়েছেন। এ ছাড়া অনেকগুলো নির্বাচনি এলাকায় ভার্চুয়ালি যুক্ত হয়ে দলীয় প্রার্থীর পক্ষে ভোট চেয়েছেন। তিনি রাজধানীতেও একটি নির্বাচনি জনসভায় অংশ নিয়েছেন।

/ইএইচএস/এনএআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম