কমনওয়েলথ এবং ওআইসির নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে আ.লীগের বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২৪, ১২:৩৩আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ১৩:৪৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কমনওয়েলথ নির্বাচনি পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করেছে আওয়ামী লীগ। শুক্রবার (৫ জানুয়ারি) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে নির্বাচনে কমনওয়েলথের পর্যবেক্ষক দলকে স্বাগত জানিয়ে ৭ জানুয়ারির নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা নিয়ে আওয়ামী লীগের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন দলটির প্রতিনিধিরা।

১৫ সদস্যের কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন টিম লিডার জ্যামাইকার সাবেক প্রধানমন্ত্রী ওরেতে ব্রুস গোল্ডিং।

আর ১০ সদস্যের আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

কমনওয়েলথ নির্বাচনি পর্যবেক্ষক দলের সঙ্গে আওয়ামী লীগের বৈঠক

এদিকে, জাতীয় নির্বাচন নিয়ে মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসির সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এদিন সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তিন সদস্যদের ওআইসি নির্বাচনি পর্যবেক্ষক দলের সঙ্গে এ বৈঠক হয়।

বৈঠকে ওআইসির পক্ষে নেতৃত্ব দেন সংস্থাটির সেক্রেটারি জেনারেল ফর পলিটিক্যাল এর অ্যাসিসট্যান্ট সেক্রেটারি ইউসুফ মোহাম্মদ আল দুবাই। আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দেন ওবায়দুল কাদের।

এতে আওয়ামী লীগের প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল আলম চৌধুরী নওফেল, আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক কামাল আব্দুল নাসের চৌধুরী, আওয়ামী লীগের অর্থ সম্পাদক ওয়াসিকা আয়সা সিদ্দিকা এবং তথ্য ও গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ।

/এমআরএস/আরআইজে/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম