নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু হয়েছে: মার্কিন পর্যবেক্ষক দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২৪, ২০:৫৩আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ২১:২১

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করেছে মার্কিন পর্যবেক্ষক দল।

রবিবার (৭ জানুয়ারি) ভোটগ্রহণ পরিদর্শন শেষে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে পর্যবেক্ষক দল এ কথা জানায়।

সাবেক মার্কিন কংগ্রেসম্যান জিম বেটস বলেন, ‘আমি যেটি দেখেছি সেটি হচ্ছে—নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু হয়েছে।’

বাংলাদেশে ভোটগ্রহণের সময় বিশ্বে সবচেয়ে কম।’ বিশ্বের অন্য কোনও দেশে আট ঘণ্টা ভোট হয় না বলে তিনি জানান।

তিনি আরও বলেন, ‘আমি অবশ্যই বলতে চাই, আমার দেশের মিডিয়া বাংলাদেশের মিডিয়ার মতো অনুসন্ধানী ও সৎ নয়। এখানকার গণমাধ্যম যেটি বাস্তবে হয় সেটির বিষয়ে তারা রিপোর্ট করে।’

আরেকজন মার্কিন পর্যবেক্ষক আমেরিকান গ্লোবাল স্ট্র্যাটেজিস-এর প্রধান নির্বাহী আলেক্সান্ডার বি গ্রে বলেন, ‘আমি নিজের চোখে যা দেখেছি সেটি হচ্ছে—অবাধ ও সুষ্ঠু নির্বাচন। দক্ষতার সঙ্গে নির্বাচন পরিচালনা করা হয়েছে। ভোটাররা উৎসাহের সঙ্গে কেন্দ্রে গেছেন।’

তিনি বলেন, ‘আমি এবং আমার সঙ্গী প্রক্রিয়াটি দেখেছি। আমরা প্রায় ১০টি সেন্টার ঘুরে দেখেছি। আমরা সন্তুষ্ট যে নির্বাচন অত্যন্ত দক্ষতা ও সততার সঙ্গে পরিচালনা করা হয়েছে।’

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী