প্রধানমন্ত্রীর উপদেষ্টা বেড়েছে আরও একজন, নিয়োগ পেলেন যারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ জানুয়ারি ২০২৪, ২৩:৩১আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ২৩:৩১

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ পেয়েছেন ছয় জন। সাবেক পাঁচ উপদেষ্টার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছেন কামাল আব্দুল নাসের চৌধুরী।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩বি(১)-এ প্রদত্ত ক্ষমতাবলে  নিম্নলিখিত ছয়জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ দান করেছেন।

সেখানে আছেন- ড. মসিউর রহমান, ড. গওহর রিজভী, তৌফিক-ই-এলাহী চৌধুরী, সালমান ফজলুর রহমান, কামাল আব্দুল নাসের চৌধুরী, মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, উপদেষ্টা পদে অধিষ্ঠিত থাকাকালে তারা মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

এর আগে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন ড. মসিউর রহমান (অর্থনৈতিক বিষয়ক), ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী (বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক), মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক (নিরাপত্তা বিষয়ক), সালমান এফ রহমান (বেসরকারি শিল্প ও বিনিয়োগ), ও সজীব ওয়াজেদ জয় (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)। প্রজ্ঞাপন জারি হলেও এখনও তাদের দায়িত্ব বণ্টন করা হয়নি।

/এসএনএস/এফআর/

/এফআর/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে