অগ্নিসংযোগকারী ও হুকুমদাতাদের শাস্তি নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৪ জানুয়ারি ২০২৪, ২৩:৫৭আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ২৩:৫৭

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ভবিষ্যতে কেউ যাতে জীবন্ত মানুষ পুড়িয়ে হত্যা করতে না পারে, সে জন্য অগ্নিসংযোগকারী ও তাদের হুকুমদাতাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি, যাতে কেউই জনগণকে পুড়িয়ে মারার মতো জঘন্য কাজ আর করতে না পারে।

রবিবার (১৪ জানুয়ারি) বিকালে কোটালীপাড়া উপজেলা চত্বরে কোটালীপাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নির্বাচন-পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে ও প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন।

শেখ হাসিনা বলেন, অগ্নিসংযোগের ঘটনায় জড়িত অনেক ব্যক্তি ও তাদের কর্তাদের ইতোমধ্যে আইনের আওতায় আনা হয়েছে। বাকিদের সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাচাই-বাছাই করে ধরা হবে। যারা এ ধরনের জঘন্য কাজ করেছে, তাদের কাউকে রেহাই দেওয়া হবে না। আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছি এবং অন্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা অব্যাহত রাখবো।

গণতন্ত্রের নামে বিএনপি-জামায়াতের কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, তাদের আন্দোলন মানেই মানুষকে জীবন্ত পুড়িয়ে মারা এবং বাস-ট্রেনসহ যানবাহনে আগুন দেওয়া। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে আন্দোলনের নামে তারা ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে যা করেছিল, এবারও একই কাজ করেছে। একজন মা সন্তানকে বাঁচাতে বুকে আঁকড়ে ধরে ছিলেন, সেভাবেই ট্রেনে দেওয়া আগুনে পুড়ে অঙ্গার হয়েছেন, যে দৃশ্য সহ্য করা যায় না। তারা নাকি গণতন্ত্রের জন্য আন্দোলন করছে। সন্দেহ হয়, গণতন্ত্র বানানটা তারা জানে কি না।

প্রধানমন্ত্রী বলেন, জনগণ বিএনপি-জামায়াতের নির্বাচন প্রতিহত করার আহ্বানে সাড়া না দিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে।

শেখ হাসিনা বলেন, একটি দেশে গণতান্ত্রিক সরকার বা রাজনৈতিক নেতারা ক্ষমতায় না থাকলে কোনও উন্নয়ন হয় না, যদিও গত জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র হয়েছিল। কিন্তু দেশের জনগণ ভোট দিয়ে ষড়যন্ত্রের যোগ্য জবাব দিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, তিনি অন্য সংসদ সদস্যদের মতো তার নির্বাচনি এলাকা দেখতে পারেন না কারণ তাকে সারা দেশের ৩০০ আসনই দেখতে হয়, উন্নয়নের খেয়াল রাখতে হয়। তাই তিনি তার নির্বাচনি এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার জনগণকে তাকে আবারও ভোট দিয়ে নির্বাচিত করে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ দেওয়ায় ধন্যবাদ জানান।

৭ জানুয়ারির নির্বাচন জনগণ ও গণতন্ত্রের বিজয় হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমার হারানোর কিছু নেই। আমার একটাই লক্ষ্য, কতটুকু আমি দেশকে দিতে পারলাম।

তিনি বলেন, সব ষড়যন্ত্র মোকাবিলা করেই আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো এবং ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলবো, যার স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন।

এর আগে শনিবার (১৩ জানুয়ারি) গোপালগঞ্জে আসেন প্রধানমন্ত্রী। জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি টুঙ্গিপাড়া-কোটালীপাড়া নির্বাচনি এলাকা পরিদর্শন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। রাতে টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে কাটিয়েছেন শেখ হাসিনা ও শেখ রেহানা। রবিবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে পৌঁছানোর কথা রয়েছে তার।

কোটালীপাড়া আওয়ামী লীগের সভাপতি বাবু ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আকরাম উদ্দিন আহমেদ, গোপালগঞ্জ আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান ও গোপালগঞ্জ-৩ আসনে প্রধানমন্ত্রীর রাজনৈতিক প্রতিনিধি শহীদুল্লাহ খন্দকার।

পঞ্চম ও টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

/এনএআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক