স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্র খুঁজতে কমিটি গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২৪, ১৯:১৭আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ১৯:১৭

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রগুলো চিহ্নিতকরণসহ কর্মপরিকল্পনা প্রণয়নে কমিটি গঠন করেছে সরকার। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীকে আহ্বায়ক করে মন্ত্রিপরিষদ বিভাগ ‘বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন এবং মহাকাশ ও জিও-স্পেশিয়াল প্রযুক্তি উপকমিটি’ গঠন করেছে।

অবশ্য গত বছরের ১০ ডিসেম্বর এ উপকমিটি গঠিত হলেও গতকাল বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) তা গেজেট আকারে প্রকাশিত হয়।

কমিটির অন্য সদস্যের মধ্যে রয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়; বিদ্যুৎ; ডাক ও টেলিযোগাযোগ বিভাগ; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব; বুয়েটের উপাচার্য; শিক্ষাবিদ অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল; ইউজিসির সদস্য অধ্যাপক ড. হাসিনা খান; ঢাবির বিজ্ঞান অনুষদের ডিন; বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল; বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন; বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো); বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির চেয়ারম্যান; বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান; জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর; বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার; ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির মহাপরিচালক; নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক; বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সভাপতি এবং এ-টু-আইয়ের প্রকল্প পরিচালক; বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব এর সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

এ উপকমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে স্মার্ট বাংলাদেশ ২০৪১ বিনির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো চিহ্নিতরণ; চিহ্নিত ক্ষেত্রগুলোর উদ্দেশ্য, সমস্যা, সম্ভাবনা ও করণীয় নির্ধারণ; নিজ অধিক্ষেত্রের বাইরে অন্যান্য মন্ত্রণালয় বা বিভাগ, বেসরকারি খাত বা সংস্থা এবং শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কযুক্ত (ক্রস কাটিং) বিষয়গুলো চিহ্নিতকরণ; স্মার্ট বাংলাদেশ ২০৪১ বাস্তবায়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন; প্রণয়নকৃত কর্মপরিকল্পনার বাস্তবায়ন তদারকি করবে এবং কর্মপরিকল্পনার বাস্তবায়ন অগ্রগতি ষাণ্মাসিক ভিত্তিতে স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্সকে অবহিত করবে।

এর আগে ২০২২ সালের আগস্টে প্রধানমন্ত্রীকে আহ্বায়ক করে স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্স গঠন করা হয়। অবশ্য নতুন সরকার গঠনের প্রেক্ষাপটে এই টাস্কফোর্স পুনর্গঠন হওয়ার সম্ভাবনা রয়েছে।

/ইএইচএস/এনএআর/
সম্পর্কিত
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লাগামহীন’ আচরণে উদ্বেগ স্বরাষ্ট্রমন্ত্রীর
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
শিশুদের অনলাইন নিরাপত্তা জোরদারে মালয়েশিয়ায় নতুন নিয়ম
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের