চিফ হুইপ ও হুইপ নিয়োগের প্রজ্ঞাপন জারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২৪, ১৯:০১আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ১৯:২৮

দ্বাদশ জাতীয় সংসদের চিফ হুইপসহ আরও ৫ জন হুইপ নিয়োগ করা হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ‘দ্য বাংলাদেশ (হুইপ) অর্ডার, ১৯৭২’ অনুযায়ী, মঙ্গলবার (২৩ জানুয়ারি) তাদের নিয়োগ দিয়েছেন। সংসদ সচিবালয় থেকে আজ এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সংসদের চিফ হুইপ হিসেবে মাদারীপুর-১ থেকে নির্বাচিত নূর-ই-আলম চৌধুরী এমপিকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি একাদশ সংসদেও চিফ হুইপের দায়িত্ব পালন করেছেন। আলাদা একটি প্রজ্ঞাপনে ইকবালুর রহিম (দিনাজপুর-৩), আবু সাঈদ আল মাহমুদ স্বপন (জয়পুরহাট-২), মো. নজরুল ইসলাম বাবু (নারায়ণগঞ্জ-২), সাইমুম সরওয়ার কমল (কক্সবাজার-৩) ও মাশরাফী বিন মোর্ত্তজা (নড়াইল-২)-কে হুইপ নিয়োগ দেওয়া হয়েছে। সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
শুধু হিস্যা চাইলে হবে না, সংশোধন প্রক্রিয়াতেও আসতে হবে: বিরোধীদলকে স্বরাষ্ট্রমন্ত্রী
বিল ও কমিটির সভাপতি পদ নিয়ে সংসদে বিতর্ক
সর্বশেষ খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল