নির্বাচন নিয়ে মত না পাল্টালেও আলোচনা চালিয়ে যাবে যুক্তরাজ্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২৪, ১৪:২৬আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ১৮:০৬

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মত না পাল্টালেও নির্বাচন, গণতন্ত্র ও মানবাধিকারের মতো বিষয়গুলো নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুক্তরাজ্য কাজ করবে বলে জানিয়েছেন ওই দেশের রাষ্ট্রদূত সারাহ কুক। বুধবার (২৪ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এর আগে দ্বাদশ জাতীয় নির্বাচনের পর যুক্তরাজ্য এক বিবৃতিতে জানিয়েছিল, বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়নি। যুক্তরাজ্যের অবস্থান পরিবর্তন হয়নি জানিয়ে ব্রিটিশ হাইকমিশনার বলেন, গণতন্ত্র ও মানবাধিকারের মতো বিষয়গুলো নিয়ে ভিন্নমত পোষণ করে ৮ জানুয়ারি যুক্তরাজ্য একটি বিবৃতি দিয়েছিল। আমরা এ বিষয়গুলো নিয়ে সরকার এবং রাজনৈতিক দলগুলো সঙ্গে ইতিবাচক আলোচনা চালিয়ে যাবো।

দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও শক্তিশালী করার কথা ব্যক্ত করে তিনি জানান, ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধি, নিরাপত্তা অংশীদার জোরদার করার বিষয় নিয়েও আমাদের মধ্যে আলোচনা হয়েছে। এছাড়া জলবায়ু পরিবর্তন, অভিবাসন, রোহিঙ্গা চ্যালেঞ্জের বিষয়ে একসঙ্গে কাজ করার আলোচনা হয়েছে।

আরও পড়ুন- ভোট ‘সুষ্ঠু না হলেও’ বাংলাদেশের সঙ্গে কাজ করবে যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র

/এসএসজেড/এফএস/এমওএফ/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম