শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৪১আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:০৯

দ্বাদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে এই কমিটিসহ মোট ১৬টি সংসদীয় কমিটি গঠন করা হয়।

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে সভাপতি হয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ (সিলেট-৬)। কমিটিতে সদস্য হিসেবে আছেন– শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মোতাহার হোসেন (লালমনিরহাট-১), আ ফ ম বাহাউদ্দিন নাছিম (ঢাকা-৮), আবদুল মজিদ (কুমিল্লা-২), আহমদ হোসেন (নেত্রকোনা-৫), বিপ্লব হাসান পলাশ (কুড়িগ্রাম-৪), আবদুল মালেক সরকার (ময়মনসিংহ-৬), আজিজুল ইসলাম (যশোর-৬)।

সোমবার মাগরিবের নামাজের বিরতির পর সংসদের বৈঠক শুরু হলে জাতীয় পার্টির দুই সদস্য অনির্ধারিত আলোচনায় অংশ নেন। এরপর স্পিকার সংসদীয় স্থায়ী কমিটি গঠনের জন্য চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীকে ফ্লোর দেন। চিফ হুইপের প্রস্তাব অনুযায়ী মন্ত্রণালয় সম্পর্কিত ১৪টি সংসদীয় স্থায়ী কমিটি কণ্ঠভোটে পাস হয়। পরে স্পিকার তার ক্ষমতাবলে সংসদ সম্পর্কিত দুটি কমিটি মনোনয়ন দেন।

আরও পড়ুন...

যুব ও ক্রীড়ার সংসদীয় কমিটিতে মাশরাফি ও সাকিব

/ইএইচএস/আরকে/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
রংপুরে মাজারের খাদেম হত্যা: দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস ৫
রংপুরে মাজারের খাদেম হত্যা: দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস ৫
একদিন জামায়াত বলবে, দুধকলা দিয়ে কালসাপ পুষলাম: রাশেদ খাঁন
একদিন জামায়াত বলবে, দুধকলা দিয়ে কালসাপ পুষলাম: রাশেদ খাঁন
ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ
ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা