রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজ করতে সৌদির প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১২আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১২

পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজ করতে সৌদি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলাদেশি কর্মীদের আয়ের একটি প্রধান উৎস হিসেবে সৌদি আরবের গুরুত্বের কথা তুলে ধরে তিনি বলেন, এই প্রক্রিয়া সহজ করলে বাংলাদেশি প্রবাসীরা অনেক উপকৃত হবেন।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান পরিবেশমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনাসহ জলবায়ু কৌশল বাস্তবায়ন, দূষণরোধ, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং সৌর ও বায়ুশক্তির মতো নবায়নযোগ্য জ্বালানি উৎস প্রসারে সৌদি আরবের সহযোগিতা চান পরিবেশমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের সহযোগিতা উদ্ভাবনী সমাধানের এবং আরও টেকসই ভবিষ্যতের দিকে অগ্রসর হতে সহায়ক হবে।

সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান জানান, সৌদি আরব বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির জন্য ৩ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে। তিনি পরিবেশগত উদ্যোগে বাংলাদেশের সহযোগিতা বাড়ানোর সৌদি আরবের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন, টেকসই উন্নয়ন লক্ষ্য, জলবায়ু কর্মসূচির উদ্যোগে বাংলাদেশের সাথে অংশীদারত্বমূলকভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

সভা চলাকালীন আলোচনায় পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন প্রশমনে সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়। উভয়পক্ষ টেকসই উন্নয়নের জন্য পারস্পরিক দক্ষতা ও সম্পদ কাজে লাগিয়ে ঘনিষ্ঠ সম্পর্ক ও সহযোগিতা গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

/এসএনএস/এমএস/
সম্পর্কিত
পরিবেশ রক্ষায় জিরো টলারেন্স নীতিতে সরকার
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চান পরিবেশমন্ত্রী
বনের জমিতে বেসরকারি প্রতিষ্ঠানের রাস্তা নির্মাণ, উচ্ছেদ অভিযানে বিএনপি নেতাদের বাধা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী